ক্ষোভ- সমাবেশের প্রস্তুতি নিয়েছে বরগুনা জেলা ট্রাক শ্রমিক ইউনিয়ন - Alokitobarta
আজ : শনিবার, ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
এক শক্তিশালী সিন্ডিকেটের লুটপাটের ময়দানে পরিণত হয়েছে বিআরটিসি কোটি কোটি টাকা লোপাট চলছে দুদকে অভিয... বরিশালে ডাঃ তহুরার হাতে বলি হলো উদীয়মান উদ্যোক্তা নাজিয়া মাইশা পে ফিক্সেশনের পর তিন মাসের বকেয়া সমন্বয় রোহিঙ্গা ইস্যুতে ঐক্যবদ্ধ চাপের আহ্বান বাংলাদেশের ঢাকার সাবেক পুলিশ সুপারসহ ৬ কর্মকর্তা বরখাস্ত জীবনযাত্রায় চাপ,দেশজুড়ে বাজার-গণপরিবহণে অস্থিরতা নতুন রাস্তা কেটে নালা দ্বিগুণ ব্যয়ে ডাস্টবিন এক ঢিলে দুই পাখি শিকারের চেষ্টা ,সারা দেশ,রাজধানীসহ কড়া নজরদারি পুলিশের ‘মড়ার উপর খাঁড়ার ঘা’মূল্যবৃদ্ধির প্রভাব নিত্যপণ্যের বাজারে শুল্ক না কমিয়ে দাম বৃদ্ধির পথেই হাঁটল সরকার

ক্ষোভ- সমাবেশের প্রস্তুতি নিয়েছে বরগুনা জেলা ট্রাক শ্রমিক ইউনিয়ন


আলোকিত বার্তা:পরিবহন শ্রমিক নেতা শাজাহান খান এমপির বিরুদ্ধে চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন কর্তৃক দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন।তারই অংশ হিসেবে আন্দোলনকে সফল করতে প্রস্তুতি নিয়েছে বরগুনা জেলার ট্রাক শ্রমিক ইউনিয়ন(রেজি:নং খুলনা-২২৬৪)।আগামি ১৮ই ফেব্রুয়ারী সকাল ১১টায় এ সংগঠনের কর্মিরা রাস্তায় নেমে প্রতিবাদে অংশ নেবে বলে জানিয়েছেন সাধারণ সম্পাদক ইউসুফ হোসেন।

তার ভাষ্য, তাদের প্রানের শ্রমিক নেতা শাজাহান খান এমপির বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানহানি মামলা করেছেন নিরাপদ সড়ক চাই আন্দোলনের চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন । ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ আদালতে ১০০ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে (মামলা নং- ০৯/২০২০, তারিখ: ১২.০২.২০২০) মামলা দায়ের করা হয়েছে। যেহেতু মামলাটি মিথ্যা তাই আমরা বরগুনা জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে মামলা প্রত্যাহার না হওয়া পর্যন্ত কেন্দ্র ঘোষিত সকল কর্মসূচি আমরা বাস্তবায়ন করবো।

Top