অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষার রুটিন পরিবর্তনের দাবিতে বরিশালে বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা। - Alokitobarta
আজ : শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
দেশে পা দিলেই গ্রেফতার,হাসিনার ডিসেম্বর পলিটিক্স, ভুল ব্যাখ্যায় দিল্লি মজুরি বাড়লেও থামছে না বিক্ষোভ উসকানি দিচ্ছে কারা বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছে ১০ হাজার শ্রমিক ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ... গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কায়কোবাদের বিরুদ্ধে দুর্নীতির লিখিত অভিযোগ; দুদক, মন্ত্রণালয় ও ... সাংবাদিক আগে, নাকি সংগঠন? ১০০ জন প্রকৃত সাংবাদিকই হতে পারে শক্তিশালী প্রেসক্লাব, শত শত সদস্যের ভিড়ে ... মাঠে কাজ নেই, কাগজে শতভাগ বিল! বরিশাল শিক্ষা প্রকৌশলে দুর্নীতির অভিযোগের পাহাড় ‎মহাসড়কের ৩ একর জমি গিলে খাচ্ছেন ওসমান গনি

অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষার রুটিন পরিবর্তনের দাবিতে বরিশালে বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা।


রফিকুল ইসলাম:অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষার রুটিন পরিবর্তনের দাবিতে বরিশালে বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা।রোববার(১৬ ফেব্রুয়ারি)দুপুরে সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের শিক্ষার্থীরা এ কর্মসূচি পালন করেন।শিক্ষার্থীরা কলেজের জিরো পয়েন্ট থেকে বিক্ষোভ মিছিল শুরু করে কলেজের সামনের সড়ক অবরোধ করেন।এতে সড়কটির দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে কলেজ প্রশাসন ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিষয়টি সমাধান করার আশ্বাস দিলে শিক্ষার্থীরা অবরোধ তুলে নেনশিক্ষার্থীরা জানান, অনার্স চতুর্থ বর্ষের ২০১৫-১৬ পরীক্ষা ২৭ ফেব্রুয়ারি শুরু হওয়ার কথা রয়েছে। এর মধ্যে ঐতিহাসিক ৭ মার্চের দিনেও পরীক্ষা রাখা হয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয় যে রুটিন প্রণয়ন করেছে তাতে আমাদের পরীক্ষা দেওয়া সম্ভব নয়। এছাড়া মুজিববর্ষের অনুষ্ঠানের মধ্যে আমরা পরীক্ষায় অংশগ্রহণ করতে চাই না।

আলমাস হোসেন নামে এক ছাত্র বলেন,চতুর্থ বর্ষের অনেকের ২৬ ফেব্রুয়ারি আবার তৃতীয় বর্ষের ইমপ্রুভ পরীক্ষা রয়েছে।রুটিন অনুযায়ী ২৭ ফেব্রুয়ারি আবার চতুর্থ বর্ষের পরীক্ষা। এরকম রুটিনে আমাদের পরীক্ষা দেওয়া অসম্ভব।এ বিষয়ে বিএম কলেজ শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক আলামিন সরোয়ার জানান,শিক্ষার্থীদের যে অভিযোগ সেটা আমার কাছে যৌক্তিক মনে হয়েছে।বিষয়টি জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক পরিচালক ও ঢাকাতে জানানো হয়েছে। আশা করছি সুষ্ঠু সমাধান হবে।

Top