ব‌রিশালে ক্যাবল অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব) সাত দফা দাবিতে সভা ও সমাবেশ করেছে। - Alokitobarta
আজ : শনিবার, ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
এক শক্তিশালী সিন্ডিকেটের লুটপাটের ময়দানে পরিণত হয়েছে বিআরটিসি কোটি কোটি টাকা লোপাট চলছে দুদকে অভিয... বরিশালে ডাঃ তহুরার হাতে বলি হলো উদীয়মান উদ্যোক্তা নাজিয়া মাইশা পে ফিক্সেশনের পর তিন মাসের বকেয়া সমন্বয় রোহিঙ্গা ইস্যুতে ঐক্যবদ্ধ চাপের আহ্বান বাংলাদেশের ঢাকার সাবেক পুলিশ সুপারসহ ৬ কর্মকর্তা বরখাস্ত জীবনযাত্রায় চাপ,দেশজুড়ে বাজার-গণপরিবহণে অস্থিরতা নতুন রাস্তা কেটে নালা দ্বিগুণ ব্যয়ে ডাস্টবিন এক ঢিলে দুই পাখি শিকারের চেষ্টা ,সারা দেশ,রাজধানীসহ কড়া নজরদারি পুলিশের ‘মড়ার উপর খাঁড়ার ঘা’মূল্যবৃদ্ধির প্রভাব নিত্যপণ্যের বাজারে শুল্ক না কমিয়ে দাম বৃদ্ধির পথেই হাঁটল সরকার

ব‌রিশালে ক্যাবল অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব) সাত দফা দাবিতে সভা ও সমাবেশ করেছে।


রফিকুল ইসলাম:ব‌রিশালে ক্যাবল অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব) সাত দফা দাবিতে সভা ও সমাবেশ করেছে।রোববার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে নগরের মহিলা ক্লাব মিলনায়তনে এ সমাবেশ করা হয়।সমাবেশে প্রধান অতিথি ছি‌লেন কোয়া‌বের প্রতিষ্ঠাতা সভাপ‌তি এসএম আ‌নোয়ার পার‌ভেজ।কোয়াব বরিশাল বিভাগের সমন্বয়কারী মঞ্জুরুল আলম খানের সভাপতিত্বে সমাবেশে বি‌শেষ অ‌তি‌থি ছি‌লেন সংগঠনের সা‌বেক মহাস‌চিব নিজাম উ‌দ্দিন মাসুদ, সা‌বেক সাংগঠ‌নিক সম্পাদক এ বি এম সাইফুল হো‌সেন সো‌হেল, বাংলাদেশ ডিজিটাল নেটওয়ার্ক লি‌মি‌টে‌ডের চেয়ারম্যান লায়ন মো. ফি‌রোজুল ইসলাম, কোয়াবের সা‌বেক অর্থ সম্পাদক সেলিম স‌রোয়ার ও ব‌রিশাল বিভাগের অপর সমন্বয়কারী মাসুদ রানা পলাশ।

সমাবেশে বক্তারা ব‌লেন,ক্যাবল অপারেটরদের দু‌র্দিন চলছে। প্রায় ৫ লাখ মানুষ এ ব্যবসার সঙ্গে কোনো না কোনোভাবে জ‌ড়িত। এতো সংখ্যক মানুষের রু‌টি-রু‌জি রক্ষায় সাত দফা দাবি মেনে নিতে প্রধানমন্ত্রীর সুদৃষ্টি ও হস্তক্ষেপ কামনা করেন তারা।দাবি গুলো হলো-ক্যাবল টে‌লি‌ভিশন প‌রিচালনা আইন-২০০৬ ও কেবল টে‌লি‌ভিশন বি‌ধিমালা-২০১০ এর সং‌শো‌ধিত আইন এবং বি‌ধিমালা অতি দ্রুত বাস্তবায়ন,ক্যাবল টে‌লি‌ভিশন নেটওয়ার্ককে শিল্প হিসেবে ঘোষণা করা,ক্যাবল অপারেটরদের স্বল্প সুদে ব্যাংক ঋণ দেওয়া,দ্রুত সময়ের মধ্যে কোয়াবের নির্বাচন অনুষ্ঠান, পে-চ্যানেলের মূল্য যখন তখন না বাড়ানো,ক্যাবল অপারেটরদের অনুকূলে স্থানীয় একটি কমিউনিটি চ্যানেলের অনুমতি দেওয়া ও বৈধ ক্যাবল অপা‌রেটর‌দের ব্যবসা জোড়পূর্বক হরন না করা।

Top