অসামাজিক কার্যকলাপের অপরাধে ১৫ জনকে আটক করেছে বরিশাল মহানগর গোয়েন্দা শাখা(পুলিশ)। - Alokitobarta
আজ : শনিবার, ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
এক শক্তিশালী সিন্ডিকেটের লুটপাটের ময়দানে পরিণত হয়েছে বিআরটিসি কোটি কোটি টাকা লোপাট চলছে দুদকে অভিয... বরিশালে ডাঃ তহুরার হাতে বলি হলো উদীয়মান উদ্যোক্তা নাজিয়া মাইশা পে ফিক্সেশনের পর তিন মাসের বকেয়া সমন্বয় রোহিঙ্গা ইস্যুতে ঐক্যবদ্ধ চাপের আহ্বান বাংলাদেশের ঢাকার সাবেক পুলিশ সুপারসহ ৬ কর্মকর্তা বরখাস্ত জীবনযাত্রায় চাপ,দেশজুড়ে বাজার-গণপরিবহণে অস্থিরতা নতুন রাস্তা কেটে নালা দ্বিগুণ ব্যয়ে ডাস্টবিন এক ঢিলে দুই পাখি শিকারের চেষ্টা ,সারা দেশ,রাজধানীসহ কড়া নজরদারি পুলিশের ‘মড়ার উপর খাঁড়ার ঘা’মূল্যবৃদ্ধির প্রভাব নিত্যপণ্যের বাজারে শুল্ক না কমিয়ে দাম বৃদ্ধির পথেই হাঁটল সরকার

অসামাজিক কার্যকলাপের অপরাধে ১৫ জনকে আটক করেছে বরিশাল মহানগর গোয়েন্দা শাখা(পুলিশ)।


রফিকুল ইসলাম:বরিশাল নগরের দু’টি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে ১৫ জনকে আটক করেছে মহানগর গোয়েন্দা শাখা(পুলিশ)।রোববার(১৬ ফেব্রুয়ারি)দুপুরের দিকে নগরের পোর্ট রোডস্থ হোটেল জোনাকি ও হোটেল গালিবে এ অভিযান পরিচালিত হয়।আটকদের মধ্যে নয়জন নারী,চারজন পুরুষ ও দু’জন হোটেল ম্যানেজার রয়েছেন বলে জানিয়েছেন অভিযানের নেতৃত্ব দেওয়া মহানগর গোয়েন্দা শাখার উপ-পরিদর্শক (এসআই) মহিউদ্দিন আহমেদ।

তিনি জানান,হোটেল জোনাকি ও হোটেল গালিবে অসামাজিক কার্যকলাপের অপরাধে ওই ১৫ জনকে আটক করা হয়।তাদের বিরুদ্ধে বিধি মোতাবেক আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।এর আগে গত ১৪ ফেব্রুয়ারি রাতে চকবাজার হোটেল পাতারহাটে অভিযান চালিয়ে সাতজন নারী, ছয়জন পুরুষ ও দু’জন হোটেল ম্যানেজারসহ ১৫ জনকে আটক করা হয়েছিল।

Top