৫০০ পিস ইয়াবাসহ দুই যুবককে আটক করেছে পুলিশের গোয়েন্দা (ডিবি) শাখার সদস্যরা। - Alokitobarta
আজ : রবিবার, ২৭শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
এক শক্তিশালী সিন্ডিকেটের লুটপাটের ময়দানে পরিণত হয়েছে বিআরটিসি কোটি কোটি টাকা লোপাট চলছে দুদকে অভিয... বরিশালে ডাঃ তহুরার হাতে বলি হলো উদীয়মান উদ্যোক্তা নাজিয়া মাইশা পে ফিক্সেশনের পর তিন মাসের বকেয়া সমন্বয় রোহিঙ্গা ইস্যুতে ঐক্যবদ্ধ চাপের আহ্বান বাংলাদেশের ঢাকার সাবেক পুলিশ সুপারসহ ৬ কর্মকর্তা বরখাস্ত জীবনযাত্রায় চাপ,দেশজুড়ে বাজার-গণপরিবহণে অস্থিরতা নতুন রাস্তা কেটে নালা দ্বিগুণ ব্যয়ে ডাস্টবিন এক ঢিলে দুই পাখি শিকারের চেষ্টা ,সারা দেশ,রাজধানীসহ কড়া নজরদারি পুলিশের ‘মড়ার উপর খাঁড়ার ঘা’মূল্যবৃদ্ধির প্রভাব নিত্যপণ্যের বাজারে শুল্ক না কমিয়ে দাম বৃদ্ধির পথেই হাঁটল সরকার

৫০০ পিস ইয়াবাসহ দুই যুবককে আটক করেছে পুলিশের গোয়েন্দা (ডিবি) শাখার সদস্যরা।


পাখি আক্তার:বরিশাল নগরের এয়ারপোর্ট থানা এলাকায় অভিযান চালিয়ে ৫০০ পিস ইয়াবাসহ দুই যুবককে আটক করেছে পুলিশের গোয়েন্দা (ডিবি) শাখার সদস্যরা।আটকরা হলেন-বরিশাল উজিরপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের শিকদার বাড়ির মালেক সিকদারের ছেলে মো. মাসুদ রানা টিপু (২৭) ও তার সহযোগী পিরোজুপুরে ভান্ডারিয়া উপজেলার গৌরিপুর ইউনিয়নের চড়াইল গ্রামের মৃত শহিদুল ইসলাম মোল্লার ছেলে মো. শামীম মোল্লা (২৫)।শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) দিনগত রাতে ডিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে তাদের এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, শুক্রবার বিকেলে ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. খায়রুল আলম তার সঙ্গীয় টিম নিয়ে এয়ারপোর্ট মোড় এলাকায় অভিযান চালিয়ে ৫০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করে। পরে এ ঘটনায় আটকদের বিরুদ্ধে এয়ারপোর্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হচ্ছে বলে জানিয়েছেন এসআই মো. খায়রুল আলম।

Top