বরিশালের বাবুগঞ্জে সদ্যোজাত এক শিশুর মরদেহ উদ্ধার করেছে এয়ারপোর্ট থানা পুলিশ। - Alokitobarta
আজ : শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
এবার পুলিশ বাহিনীতে শুদ্ধি অভিযান,দেশকে অস্থির করার নীলনকশা দেশে পা দিলেই গ্রেফতার,হাসিনার ডিসেম্বর পলিটিক্স, ভুল ব্যাখ্যায় দিল্লি মজুরি বাড়লেও থামছে না বিক্ষোভ উসকানি দিচ্ছে কারা বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছে ১০ হাজার শ্রমিক ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ... গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কায়কোবাদের বিরুদ্ধে দুর্নীতির লিখিত অভিযোগ; দুদক, মন্ত্রণালয় ও ... সাংবাদিক আগে, নাকি সংগঠন? ১০০ জন প্রকৃত সাংবাদিকই হতে পারে শক্তিশালী প্রেসক্লাব, শত শত সদস্যের ভিড়ে ... মাঠে কাজ নেই, কাগজে শতভাগ বিল! বরিশাল শিক্ষা প্রকৌশলে দুর্নীতির অভিযোগের পাহাড়

বরিশালের বাবুগঞ্জে সদ্যোজাত এক শিশুর মরদেহ উদ্ধার করেছে এয়ারপোর্ট থানা পুলিশ।


পাখি আক্তার:বরিশালের বাবুগঞ্জে সদ্যোজাত এক শিশুর মরদেহ উদ্ধার করেছে এয়ারপোর্ট থানা পুলিশ।শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে বাবুগঞ্জ উপজেলার চাঁদপাশা ইউনিয়নের বরিশাল-লাকুটিয়া সড়কের রেন্ট্রিতলা ও বটতলার মাঝামাঝি স্থানে রাস্তার পাশে একটি কাপড়ে মোড়ানো অবস্থায় শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।ধারণা করা হচ্ছে, অবৈধভাবে গর্ভপাত ঘটিয়ে শিশুটিকে দু’একদিন আগে কেউ লোকচক্ষুর অন্তরালে ফেলে রেখে গেছে।

এদিকে উদ্ধার করা শিশুর যৌনাঙ্গ বিকৃত করায় ছেলে কিংবা মেয়ে শনাক্ত করা যায়নি। শিশুটির মরদেহে পচন ধরেছে।এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ বিন আলম জানান, মরদেহটি উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Top