কোরআন শরীফ উপহার দিলেন এক এএসআইয় ভালোবাসা দিবসে - Alokitobarta
আজ : শনিবার, ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
এক শক্তিশালী সিন্ডিকেটের লুটপাটের ময়দানে পরিণত হয়েছে বিআরটিসি কোটি কোটি টাকা লোপাট চলছে দুদকে অভিয... বরিশালে ডাঃ তহুরার হাতে বলি হলো উদীয়মান উদ্যোক্তা নাজিয়া মাইশা পে ফিক্সেশনের পর তিন মাসের বকেয়া সমন্বয় রোহিঙ্গা ইস্যুতে ঐক্যবদ্ধ চাপের আহ্বান বাংলাদেশের ঢাকার সাবেক পুলিশ সুপারসহ ৬ কর্মকর্তা বরখাস্ত জীবনযাত্রায় চাপ,দেশজুড়ে বাজার-গণপরিবহণে অস্থিরতা নতুন রাস্তা কেটে নালা দ্বিগুণ ব্যয়ে ডাস্টবিন এক ঢিলে দুই পাখি শিকারের চেষ্টা ,সারা দেশ,রাজধানীসহ কড়া নজরদারি পুলিশের ‘মড়ার উপর খাঁড়ার ঘা’মূল্যবৃদ্ধির প্রভাব নিত্যপণ্যের বাজারে শুল্ক না কমিয়ে দাম বৃদ্ধির পথেই হাঁটল সরকার

কোরআন শরীফ উপহার দিলেন এক এএসআইয় ভালোবাসা দিবসে


রফিকুল ইসলাম:বিশ্ব ভালোবাসা দিবস ১৪ ফেব্রুয়ারি। বিশেষ এ দিনটিতে মূলত নানানভাবে প্রিয়জনদের কাছে নিজের ভালোবাসা ফুটিয়ে তুলতে চান সবাই। তবে, কেউ কেউ আবার ব্যতিক্রম অনেক কিছুই করে থাকেন। এরকমই এক ব্যতিক্রমী উদ্যোগ বাস্তবায়ন করে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন বরিশাল জেলার বানারীপাড়া থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. জাহিদ হোসেন।তিনি বিশ্ব ভালোবাসা দিবসে ফুল নয়, একটি মাদ্রাসায় ১৩টি পবিত্র কোরআন শরীফ উপহার দিয়েছেন।

শুক্রবার(১৪ ফেব্রুয়ারি)সন্ধ্যায় বানারীপাড়া উপজেলার দিদিহার নলেশ্রী হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার শিশুদের হাতে কোরআন শরীফ তুলে দেন এসএসআই জাহিদ হোসেন।এএসআই জাহিদ হোসেন জানান, ফুলসহ নানানভাবে ভালোবাসা দিবস উদযাপন করে সবাই। কিন্তু আমি চিন্তা করলাম এ মাদ্রাসাটিতে কিছু কোরআন শরীফ দিই। যা পেয়ে শিক্ষার্থীরা অত্যন্ত খুশি।

Top