বেনাপোলে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার ২০৮ বোতল ফেন্সিডিল - Alokitobarta
আজ : রবিবার, ২৭শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
এক শক্তিশালী সিন্ডিকেটের লুটপাটের ময়দানে পরিণত হয়েছে বিআরটিসি কোটি কোটি টাকা লোপাট চলছে দুদকে অভিয... বরিশালে ডাঃ তহুরার হাতে বলি হলো উদীয়মান উদ্যোক্তা নাজিয়া মাইশা পে ফিক্সেশনের পর তিন মাসের বকেয়া সমন্বয় রোহিঙ্গা ইস্যুতে ঐক্যবদ্ধ চাপের আহ্বান বাংলাদেশের ঢাকার সাবেক পুলিশ সুপারসহ ৬ কর্মকর্তা বরখাস্ত জীবনযাত্রায় চাপ,দেশজুড়ে বাজার-গণপরিবহণে অস্থিরতা নতুন রাস্তা কেটে নালা দ্বিগুণ ব্যয়ে ডাস্টবিন এক ঢিলে দুই পাখি শিকারের চেষ্টা ,সারা দেশ,রাজধানীসহ কড়া নজরদারি পুলিশের ‘মড়ার উপর খাঁড়ার ঘা’মূল্যবৃদ্ধির প্রভাব নিত্যপণ্যের বাজারে শুল্ক না কমিয়ে দাম বৃদ্ধির পথেই হাঁটল সরকার

বেনাপোলে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার ২০৮ বোতল ফেন্সিডিল


বেনাপোল প্রতিনিধি:যশোরের বেনাপোল পোর্ট থানার পুলিশ দৌলতপুর গ্রামের মাঠ থেকে পরিত্যক্ত অবস্থায় ২০৮ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করে।শনিবার(১৫ই ফেব্রুয়ারি) ভোর রাতে বেনাপোল পোর্ট সেকেন্ড অফিসার এসআই পিন্টু লাল দাস,এএসআই আলমগীর হোসেন গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল পোর্ট থানাধীন দৌলতপুর গ্রামের মাঠে অভিযান চালালে মাদক বহনকারীরা পুলিশের উপস্থিত টের পেয়ে প্লাস্টিকের জালি বস্তা ফেলে পালিয়ে যায়। তখন পরিত্যক্ত অবস্থায় প্লাস্টিকের জালি বস্তা থেকে ২০৮ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করে।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)মামুন খান জানান,গোপন সংবাদের ভিত্তিতে দৌলতপুর গ্রামে অভিযান চালিয়ে প্লাস্টিকের জালি বস্তার মধ্য থেকে মোট ২০৮ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। পলাতক আসামিদের আটক করার জন্য অভিযান চলছে।

Top