মাদক আমাদের কল্পনা শক্তিকে পুরোপুরি নষ্ট করে দেয় - Alokitobarta
আজ : শনিবার, ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
এক শক্তিশালী সিন্ডিকেটের লুটপাটের ময়দানে পরিণত হয়েছে বিআরটিসি কোটি কোটি টাকা লোপাট চলছে দুদকে অভিয... বরিশালে ডাঃ তহুরার হাতে বলি হলো উদীয়মান উদ্যোক্তা নাজিয়া মাইশা পে ফিক্সেশনের পর তিন মাসের বকেয়া সমন্বয় রোহিঙ্গা ইস্যুতে ঐক্যবদ্ধ চাপের আহ্বান বাংলাদেশের ঢাকার সাবেক পুলিশ সুপারসহ ৬ কর্মকর্তা বরখাস্ত জীবনযাত্রায় চাপ,দেশজুড়ে বাজার-গণপরিবহণে অস্থিরতা নতুন রাস্তা কেটে নালা দ্বিগুণ ব্যয়ে ডাস্টবিন এক ঢিলে দুই পাখি শিকারের চেষ্টা ,সারা দেশ,রাজধানীসহ কড়া নজরদারি পুলিশের ‘মড়ার উপর খাঁড়ার ঘা’মূল্যবৃদ্ধির প্রভাব নিত্যপণ্যের বাজারে শুল্ক না কমিয়ে দাম বৃদ্ধির পথেই হাঁটল সরকার

মাদক আমাদের কল্পনা শক্তিকে পুরোপুরি নষ্ট করে দেয়


পাখি আক্তার:বরিশাল মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার প্রলয় চিসিম বলেছেন,একসময় বলা হত জ্ঞানই শক্তি, এখন বলা হয় তথ্যই শক্তি, আরেকটু উন্নত স্তরে গিয়ে চিন্তা করলে বলা হয় কল্পনাই শক্তি। আর মাদক আমাদের এই কল্পনাশক্তিকে পুরোপুরি নষ্ট করে দেয়। মাদক একটি সুন্দর বাংলাদেশ বিনির্মানের পথে প্রধান অন্তরায়। তাই মাদক সমস্যার সমাধান তথা অন্যান্য অপরাধ নিবারণের মাধ্যমে জনসেবা নিশ্চিত করার জন্য আইন-শৃঙ্খলা বাহিনী তথা রাষ্ট্রের সেবকদের পাশাপাশি সন্তান এবং অভিভাবকদের এগিয়ে আসতে হবে,সচেতন হতে হবে।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) কোতোয়ালি মডেল থানা প্রাঙ্গণে অনুষ্ঠিত ‘ওপেন হাউজ ডে’সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।এসময় তিনি আরও বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে সোনার বাংলা বিনির্মাণের স্বপ্ন দেখতেন সেই সোনার বাংলা বিনির্মাণে, মুজিব বর্ষের অঙ্গীকার বাস্তবায়নের লক্ষ্যে আমাদের সবাইকে মাদকসহ সব অপরাধের বিরুদ্ধে কাজ করে যেতে হবে।আর রাষ্ট্রের সেবায় সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার একটি চমৎকার প্ল্যাটফর্ম হচ্ছে কমিউনিটি পুলিশিং কার্যক্রম। আর এই কমিউনিটি পুলিশিং কে নিজের ক্ষমতা দেখানোর প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহার করা যাবে না। কারণ টাউট বাটপারের দিন শেষ।কোতায়ালি মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নূরুল ইসলামের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মো. মোকতার হোসেন, সহকারী পুলিশ কমিশনার রাসেল আহম্মেদ, সহকারী পুলিশ কমিশনার (ডিবি) নরেশ কর্মকার, সহকারী পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. ফায়জুর রহমান, পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুর রহমান মুকুল প্রমুখ।

Top