বরিশাল জেলা আইনজীবী সমিতির ১০ পদে আওয়ামী লীগ জয় করেছে,ইতিহাস সৃষ্টি করেছেন। - Alokitobarta
আজ : শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
বিদ্যুতের দাম অমীমাংসিত রেখেই অনুমোদন,রামপাল ও পায়রা দেশের এক ইঞ্চি মাটিতেও কোনো আধিপত্যবাদী শক্তিকে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না এবার পুলিশ বাহিনীতে শুদ্ধি অভিযান,দেশকে অস্থির করার নীলনকশা দেশে পা দিলেই গ্রেফতার,হাসিনার ডিসেম্বর পলিটিক্স, ভুল ব্যাখ্যায় দিল্লি মজুরি বাড়লেও থামছে না বিক্ষোভ উসকানি দিচ্ছে কারা বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছে ১০ হাজার শ্রমিক ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ... গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কায়কোবাদের বিরুদ্ধে দুর্নীতির লিখিত অভিযোগ; দুদক, মন্ত্রণালয় ও ...

বরিশাল জেলা আইনজীবী সমিতির ১০ পদে আওয়ামী লীগ জয় করেছে,ইতিহাস সৃষ্টি করেছেন।


মো.ফেরদাউস:বরিশাল জেলা আইনজীবী সমিতির নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত আফজাল-কাওসার প্যানেল জয় লাভ করেছে।একটি মাত্র সদস্যপদ ছাড়া বাকি ১০ পদে আওয়ামী লীগ জয় পেয়ে আইনজীবী সমিতির নির্বাচনে ইতিহাস সৃষ্টি করেছেন।শুক্রবার(১৪ ফেব্রুয়ারি)ভোরে নির্বাচন পরিচালনা কমিটি ফলাফল ঘোষণা করেন।এর আগে বৃহস্পতিবার(১৩ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।এ বছর ৮৬৬ জন ভোটারের মধ্যে ৭৬০ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন বলে জানিয়েছেন নির্বাচন পরিচালনা কমিটির সদস্য উজ্জল কুমার রায়।ঘোষিত ফলাফলে জানা গেছে, সভাপতি পদে আওয়ামী লীগ সমর্থিত বরিশাল মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট আফজালুল করিম ৪৩২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।

অপরদিকে বিএনপি সমর্থিত প্রার্থী মজিবর রহমান নান্টু পেয়েছেন ৩০৫ ভোট। এছাড়া গণফোরাম নেতা হিরন কুমার দাস মিঠু ২৭ ও স্বতন্ত্রপ্রার্থী দিলীপ কুমার চ্যাটার্জী পেয়েছেন মাত্র ১ ভোট।সহ-সভাপতি পথে আওয়ামী লীগের অসিত রঞ্জন দাস ৩৯৬, মো. সালাহ উদ্দিন সিপু ৪৩২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।সাধারণ সম্পাদক পদে আওয়ামী লীগ সমর্থিত কাইয়ুম খান কায়সার ৩৮৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। বিপরীতে বিএনপি সমর্থিত মির্জা মো. রিয়াজ হোসেন পেয়েছেন ৩০৮ ভোট।যুগ্ম সম্পাদক পদে আওয়ামী লীগের মো. আব্দুল খালেক মনা ৪৩৫ ভোট ও মো. আহাদ আলী খান ৪৩৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।

অর্থ সম্পাদক পদে আওয়ামী লীগের নিয়াজ মাহমুদ খান ৪২৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।বিএনপি সমর্থিত এস এম শওকত জাহাঙ্গীর পেয়েছেন ৩১৭ ভোট।সদস্য পদে মো.গোলাম ফারুক ডাব্লিউ ৪০৯ ভোট, মো. ইসতিয়াক কবির রকি ৪৭৭, মো. রফিকুল ইসলাম ঝন্টু ৫১৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।সদস্য পদে বিএনপি সমর্থিত মো. মঈনুল আবেদীন তুহিন ৩৮৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।

Top