বেনাপোলে একাধিক মামলার আসামীর মরদেহ উদ্ধার - Alokitobarta
আজ : শনিবার, ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
এক শক্তিশালী সিন্ডিকেটের লুটপাটের ময়দানে পরিণত হয়েছে বিআরটিসি কোটি কোটি টাকা লোপাট চলছে দুদকে অভিয... বরিশালে ডাঃ তহুরার হাতে বলি হলো উদীয়মান উদ্যোক্তা নাজিয়া মাইশা পে ফিক্সেশনের পর তিন মাসের বকেয়া সমন্বয় রোহিঙ্গা ইস্যুতে ঐক্যবদ্ধ চাপের আহ্বান বাংলাদেশের ঢাকার সাবেক পুলিশ সুপারসহ ৬ কর্মকর্তা বরখাস্ত জীবনযাত্রায় চাপ,দেশজুড়ে বাজার-গণপরিবহণে অস্থিরতা নতুন রাস্তা কেটে নালা দ্বিগুণ ব্যয়ে ডাস্টবিন এক ঢিলে দুই পাখি শিকারের চেষ্টা ,সারা দেশ,রাজধানীসহ কড়া নজরদারি পুলিশের ‘মড়ার উপর খাঁড়ার ঘা’মূল্যবৃদ্ধির প্রভাব নিত্যপণ্যের বাজারে শুল্ক না কমিয়ে দাম বৃদ্ধির পথেই হাঁটল সরকার

বেনাপোলে একাধিক মামলার আসামীর মরদেহ উদ্ধার


মোঃ সাগর হোসেন,বেনাপোল প্রতিনিধি: যশোরের বেনাপোল পৌরসভার ভবারবেড় গ্রাম থেকে মাদক সহ একাধিক মামলার আসামী মঈন উদ্দিন নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে বেনাপোল পোর্ট থানা পুলিশ। বৃহস্পতিবার দুপুরে বেনাপোল বাজারে অবস্থিত হোটেল হক ইন্টারন্যাশনাল পিছনে একটি পুকুর থেকে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়।

মঈন উদ্দিন বেনাপোল ভবেরবেড় গ্রামের আব্দুস সালামের ছেলে। নিহতের স্বজন ও প্রতিবেশিরা জানাই, চার থেকে পাচ জন অপরিচিত লোক মঈন উদ্দিনকে মারধার করে অজ্ঞান অবস্থায় পানিতে ফেলে দেয়। এসময় প্রতিবেশিরা এগিয়ে আসলে দূর্বত্তরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে শার্শা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে। বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মামুন খান জানান, নিহতের নামে বেনাপোল পোর্ট থানায় মাদক সহ একাধিক মামলা রয়েছে। লাশ উদ্ধার করে যশোর মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট হাতে পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Top