বরিশাল পূর্বাঞ্চলীয় প্রেস ক্লাবের সম্পাদকের উপর সন্ত্রাসের হামলা,বিভিন্ন মহলের নিন্দা।
স্টাফ রিপোর্টার:মাদ্রাসার শ্রেনী কক্ষে শিক্ষার্থীদের বেড় করে রুপান্তরের দুই দিন ব্যাপ্পি মেলা চলার সংবাদ নিতে চাইলে সন্ত্রাসী হামলার শিকার হন বরিশাল পূর্বাঞ্চলীয় প্রেস ক্লাবের সম্পাদক মোঃ আরিফুর রহমান খান।গতকাল বরিশাল সদর উপজেলার চাদঁপুরা ইউনিয়নের চরপাত্তনিয়া গ্রামের বেগম রফিকুল ইসলাম দাখিল মাদ্রাসার শ্রেনীকক্ষে রুপান্তরের দুই দিন ব্যাপি মেলা পরিচালনা করেন কর্তৃপক্ষ । যেখানে স্থানীয় থানার কোনো প্রকার অনুমতি ছিলনা বলে বন্দর থানার অফিসার ইনচার্জ মোঃ আনোয়ার হোসেন তালুকদার নির্দিষ্ট করেছেন । এদিকে বরিশাল জেলা প্রশাসক অজিয়র রহমান বলেন, শিক্ষার্থীদের ক্লাশ বন্ধ করে এনজিওর মেলা চলা বেআইনী । জেলা প্রশাসক বলেন, আপনারা স্থানীয় ওসিকে অবহিত করুন ।
বন্দর থানার ওসিকে মুঠো ফোনে জানানো হলে তিনি বলেন, আমি এস আই মশিউর রহমানকে পাঠিয়েছি ক্লাশ রুম থেকে মেলা বন্ধ করে দেয়া হবে । মাদ্রাসা সুপার রফিকুল ইসলামের সাথে বিস্তারিত তথ্য নিয়ে বেড় হয়ে সাহেবের হাটে যাওয়ার পথে রাজারহাট ব্রিজ সংলগ্ন বরিশাল ভোলা সড়কের উপর উক্ত হটাৎ করে পিছন থেকে ঘটনা সংঘঠিত হয়েছে । ঘটনা জেলা প্রশাসক ও ওসিকে অবহিত করার অপরাধে সাংবাদিক আরিফ খানের উপর হামলা করেন স্থানীয় সন্ত্রাসী মেহেদী হাসান সম্রাাট, সজিব খান, এনায়েত খানসহ আরো চার পাচজন । এরা এলাকার সরকার দলীয় পরিচয় দিয়ে ধাপিয়ে সাংবাদিক আরিফ খানকে বলেন তুই মাদ্রাসার মেলার খবর ডিসি ওসিকে জানাইলি কেন ? একথা বলে লাঠি ছোটা দিয়ে এলোপাতারী পিটিয়ে নিলাফুলা জখম করে । এক পর্যায় আরিফ খানকে হত্যা করার জন্য বাগানের ভিতরে টানা হেচরা করেন । ইতিমধ্যে বন্দর থানা পুলিশ ঘটনা স্থানে হাজির হয় ।পুলিশের উপস্তিতিতে আরিফ খানকে বিভিন্ন ভাবে হুমকি ধামকি দেয় উক্ত সন্ত্রাসীরা । পুলিশ এরপর সাংবাদিক আরিফকে ঘটনা স্থান থেকে পাঠিয়ে দেয় ।
এঘটনায় সাংবাদিক আরিফ খান বাদী হয়ে বন্দর থানায় ঐ তিন সন্ত্রাসীসহ আরো অপরিচিত কয়েকজনকে অজ্ঞাতনামা রেখে এজাহার দায়ের করেছেন । আহত আরিফ খান গুরুতর অবস্থায় বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন । এদিকে উক্ত ঘটনা ধামাচাপা দিতে এনায়েত খানের স্ত্রী মঞ্জু বেগম বাদী হয়ে একটি চার পাচ সাংবাদিকের নামে শরযন্ত মূলকভাবে চাদাবাজির অভিযোগ দেন । পুলিশ কমিশনার মোঃ শাহাবুদ্দিন খান পিপিএম বলেন, বিষয়টি দেখছি সাংবাদিকের উপর হামলার ঘটনার সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করা হবে । আরিফ খান বলেন, অর্ধশত মহিলা পুরুষ একাত্র হয়ে মিটিংয়ের খবর পান এবং জামাতের আলোচনা করছেন বলে সংবাদ পেয়ে ঘটনা স্থানে যান । বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন তালুকদার বলেন, পুলিশ কমিশনার স্যারের সাথে বিষয় নিয়ে কথা হয়েছে উভয়পক্ষ থানায় আসছেন বিষয়টি দেখতেছি ।
বরিশাল পূর্বাঞ্চলীয় প্রেস ক্লাবের সম্পাদকের উপর সন্ত্রাসের হামলার ঘটনায় বরিশাল জাতীয় সাংবাদিক সোসাইটির সভাপতি মাসুদ রানা ও সাধারন আবুবকর সিদ্দীক সহ সকল সদস্যবৃন্দ তীব্র নিন্দা ও প্রতিবাদসহ উক্ত ঘটনার দোষি দের বিচারের আওতায় এনে শাস্তির দাবি জানায়।