কুবি তে ভিন্নধর্মী "র‍্যাগ ডে" উদযাপন - Alokitobarta
আজ : শনিবার, ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
এক শক্তিশালী সিন্ডিকেটের লুটপাটের ময়দানে পরিণত হয়েছে বিআরটিসি কোটি কোটি টাকা লোপাট চলছে দুদকে অভিয... বরিশালে ডাঃ তহুরার হাতে বলি হলো উদীয়মান উদ্যোক্তা নাজিয়া মাইশা পে ফিক্সেশনের পর তিন মাসের বকেয়া সমন্বয় রোহিঙ্গা ইস্যুতে ঐক্যবদ্ধ চাপের আহ্বান বাংলাদেশের ঢাকার সাবেক পুলিশ সুপারসহ ৬ কর্মকর্তা বরখাস্ত জীবনযাত্রায় চাপ,দেশজুড়ে বাজার-গণপরিবহণে অস্থিরতা নতুন রাস্তা কেটে নালা দ্বিগুণ ব্যয়ে ডাস্টবিন এক ঢিলে দুই পাখি শিকারের চেষ্টা ,সারা দেশ,রাজধানীসহ কড়া নজরদারি পুলিশের ‘মড়ার উপর খাঁড়ার ঘা’মূল্যবৃদ্ধির প্রভাব নিত্যপণ্যের বাজারে শুল্ক না কমিয়ে দাম বৃদ্ধির পথেই হাঁটল সরকার

কুবি তে ভিন্নধর্মী “র‍্যাগ ডে” উদযাপন


সুলাইমান,কুবি প্রতিনিধি:কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) র‍্যাগ ডে উপলক্ষে আজ সকাল ১১ টায় (১২ই ফেব্রুয়ারি) এতিম শিক্ষার্থীদের মাঝে বই, খাবার ও বিভিন্ন শিক্ষা সামগ্রী বিতরণ করে অর্থনীতি বিভাগের নবম ব্যাচের শিক্ষার্থীরা। দিনটি কে আরও আনন্দগন ও স্মরণীয় করে রাখতে তাদের এই ব্যতিক্রমি উদ্যোগ।

বিশ্ববিদ্যালয়ের র‍্যাগ ডে, বিষয়টা সব শিক্ষার্থীদের কাছেই একটু ভিন্ন আমেজ সৃষ্টি করে। কেউবা হয় স্মৃতিকাতর কিংবা কেউ শিক্ষাজীবনের সমাপ্তিতে হয়ে পড়েন আবেগ আপ্লুত। এই দৃশ্যের বাইরে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ আয়োজন করেন একটু ব্যতিক্রম কিছু, যা সবার কাছে নতুনের বার্তা বহন করে।এই ভিন্ন ধর্মী আয়োজনকে স্বাগত জানান বিশ্ববিদ্যালয়ের অন্যান্য বিভাগের শিক্ষার্থীরা।এতে উপস্থিত ছিলেন বিভাগীয় প্রধান ড. মোঃ শামিমুল ইসলাম, অধ্যাপক ড. মোঃ জাকির ছায়াদুল্লাহ খান, ড.কাজী কামাল উদ্দিন, প্রভাষক সাইফুল ইসলাম সহ বিভাগের সকল শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।

ভিন্ন ধর্মী এমন আয়োজন নিয়ে অর্থনীতি বিভাগের ২০১৪-১৫ ব্যাচের শিক্ষার্থী ঐশ্বর্য মিম বলেন,”আমাদের কাছেও ভালো লাগছে এতিমদের কিছু দিতে পেরে,আমাদের শিক্ষকদেরও অনুপ্রেরণা ছিলো এতে, আমি চাই আমাদের বিশ্ববিদ্যালয়ের অন্যান্য বিভাগ ও যাতে মানুষের কল্যানে কিছু করে যান বিদায় বেলায়।

Top