সাংবাদিকের উপরে হামলার প্রতিবাদে বরগুনায় সাংবাদিকদের মানববন্ধন পালিত - Alokitobarta
আজ : শনিবার, ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
এক শক্তিশালী সিন্ডিকেটের লুটপাটের ময়দানে পরিণত হয়েছে বিআরটিসি কোটি কোটি টাকা লোপাট চলছে দুদকে অভিয... বরিশালে ডাঃ তহুরার হাতে বলি হলো উদীয়মান উদ্যোক্তা নাজিয়া মাইশা পে ফিক্সেশনের পর তিন মাসের বকেয়া সমন্বয় রোহিঙ্গা ইস্যুতে ঐক্যবদ্ধ চাপের আহ্বান বাংলাদেশের ঢাকার সাবেক পুলিশ সুপারসহ ৬ কর্মকর্তা বরখাস্ত জীবনযাত্রায় চাপ,দেশজুড়ে বাজার-গণপরিবহণে অস্থিরতা নতুন রাস্তা কেটে নালা দ্বিগুণ ব্যয়ে ডাস্টবিন এক ঢিলে দুই পাখি শিকারের চেষ্টা ,সারা দেশ,রাজধানীসহ কড়া নজরদারি পুলিশের ‘মড়ার উপর খাঁড়ার ঘা’মূল্যবৃদ্ধির প্রভাব নিত্যপণ্যের বাজারে শুল্ক না কমিয়ে দাম বৃদ্ধির পথেই হাঁটল সরকার

সাংবাদিকের উপরে হামলার প্রতিবাদে বরগুনায় সাংবাদিকদের মানববন্ধন পালিত


মল্লিক মো.জামাল,বরগুনা প্রতিনিধিঃসারাদেশের ন্যায় বরগুনায় সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।রাজধানীর নয়াবাজারে পেশাগত দায়িত্বপালনকালে নিউজ টোয়েন্টিফোর টেলিভিশনের সাংবাদিকদের ওপর অবৈধ বন্ড সন্ত্রাসীদের হামলা ও ক্যামেরা ভাঙচুরের প্রতিবাদে এই মানববন্ধন কর্মসূচি।বৃহস্পতিবার(১৩ ফেব্রুয়ারী)বেলা ১২টার দিকে বরগুনা প্রেসক্লাব চত্বরে বরগুনা প্রেসক্লাব ও বরগুনা জেলা টেলিভিশন সাংবাদিক ফোরামের উদ্যোগে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।সমাবেশে বক্তারা রাজধানীর নয়াবাজারে পেশাগত দায়িত্ব পালনকালে নিউজ টোয়েন্টিফোর সাংবাদিক ফখরুল ইসলাম ও চিত্রগ্রাহক শেখ জালালের ওপর যে ন্যাক্কারজনক হামলা করা হয়েছে তার তীব্র প্রতিবাদ জানান।

সেই সঙ্গে অনতিবিলম্বে এই অবৈধ বন্ড সন্ত্রাসীদের গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থারও দাবি জানান।সারাদেশে বিভিন্ন সময় যে সকল সাংবাদিকদের ওপর হামলা নির্যাতন করা হয়েছে, এমনি সাগর-রুনির মতো নৃশংস হত্যাকাণ্ড করা হয়েছে, সেই সকল ঘটনার সত্তর সমাধান করা না হলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও বক্তরা হুঁশিয়ারি দেন।মানববন্ধনে বক্তব্য রাখেন-বরগুনা প্রেসক্লাব সভাপতি সঞ্জীব দাস, সাবেক সভাপতি মো. হাসানুর রহমান ঝন্টু, প্রেসক্লাব সাধারণ সম্পাদক আবু জাফর সালেহ, জেলা টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি সোহেল হাফিজ, সাধারণ সম্পাদক নুরুজ্জামান ফারুক, সাংবাদিক স্বপন দাস, মিজানুর রহমান, মুশফিক আরিফ প্রমুখ।

Top