বরিশালে মাদক মামলায় ফরিদ সরদার নামে এক কারবারিকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। - Alokitobarta
আজ : শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ... গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কায়কোবাদের বিরুদ্ধে দুর্নীতির লিখিত অভিযোগ; দুদক, মন্ত্রণালয় ও ... সাংবাদিক আগে, নাকি সংগঠন? ১০০ জন প্রকৃত সাংবাদিকই হতে পারে শক্তিশালী প্রেসক্লাব, শত শত সদস্যের ভিড়ে ... মাঠে কাজ নেই, কাগজে শতভাগ বিল! বরিশাল শিক্ষা প্রকৌশলে দুর্নীতির অভিযোগের পাহাড় ‎মহাসড়কের ৩ একর জমি গিলে খাচ্ছেন ওসমান গনি সাংবাদিকদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিতে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদ’-এর গভীর উদ্বেগ; সংসদে আলোচনার মাধ্য... তারেক রহমানের জন্মদিনে বরিশালে ড্যাবের কুরআন খতম ও দোয়া মাহফিল মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের কল্যাণে সহযোগিতা অব্যাহত থাকবে

বরিশালে মাদক মামলায় ফরিদ সরদার নামে এক কারবারিকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।


পাখি আক্তার:বরিশালে মাদক মামলায় ফরিদ সরদার নামে এক কারবারিকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি তাকে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়।মঙ্গলবার(১১ ফেব্রুয়ারি)জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. রফিকুল ইসলাম এ রায় ঘোষণা করেন।দণ্ডপ্রাপ্ত ফরিদ বরিশালের গৌরনদী উপজেলার সুন্দরদী গ্রামের হবিচ সরদারের ছেলে।

মামলা সূত্রে জানা যায়, ২০১৭ সালের ৭ মার্চ উজিরপুর উপজেলার উত্তর মোড়াকাঠি গ্রাম থেকে ফরিদকে আটক করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব-৮) এর একটি দল। এ সময় তার কাছে থেকে ৫০২ পিস ইয়াবা জব্দ করা হয়। এ ঘটনায় র‌্যাবের ডিএডি সৈয়দুজ্জামান বাদী হয়ে উজিরপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন। ওই বছরের ১৭ এপ্রিল মামলার তদন্ত শেষে আদালতে চার্জশিট দাখিল করেন থানার উপ-পরিদর্শক (এসআই) নুরুল ইসলাম। মামলায় ১০ জনের সাক্ষ্য গ্রহণ শেষে বিচারক এ রায় ঘোষণা করেন।

Top