ধর্ষ‌ণের ঘটনার খবর পে‌লে আমরা যথাযথ আইনগত ব্যবস্থা নেই। - Alokitobarta
আজ : শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ... গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কায়কোবাদের বিরুদ্ধে দুর্নীতির লিখিত অভিযোগ; দুদক, মন্ত্রণালয় ও ... সাংবাদিক আগে, নাকি সংগঠন? ১০০ জন প্রকৃত সাংবাদিকই হতে পারে শক্তিশালী প্রেসক্লাব, শত শত সদস্যের ভিড়ে ... মাঠে কাজ নেই, কাগজে শতভাগ বিল! বরিশাল শিক্ষা প্রকৌশলে দুর্নীতির অভিযোগের পাহাড় ‎মহাসড়কের ৩ একর জমি গিলে খাচ্ছেন ওসমান গনি সাংবাদিকদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিতে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদ’-এর গভীর উদ্বেগ; সংসদে আলোচনার মাধ্য... তারেক রহমানের জন্মদিনে বরিশালে ড্যাবের কুরআন খতম ও দোয়া মাহফিল মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের কল্যাণে সহযোগিতা অব্যাহত থাকবে

ধর্ষ‌ণের ঘটনার খবর পে‌লে আমরা যথাযথ আইনগত ব্যবস্থা নেই।


রফিকুল ইসলাম:সাংবাদিক দম্পতি সাগর-রু‌নি হত্যা মামলার অগ্রগ‌তির জন্য পুলিশ স‌র্বোচ্চ চেষ্টা কর‌ছে,এ‌টি উদঘাট‌নের জন্য বাংলা‌দেশ পু‌লি‌শের এ‌লিট ফোর্স কাজ কর‌ছে। প্র‌তি‌টি তথ্য পুঙ্খানুরু‌পে যাচাই-বাছাই‌য়ের কার‌ণেই সময় বে‌শি লাগছে।আইজিপি ব‌লেন, অ‌নেক সময় অ‌নেক ধর‌নের তদন্ত হয়।বিশেষ ক‌রে মার্ডার কে‌সের ক্ষে‌ত্রে বি‌শ্বের বি‌ভিন্ন দে‌শেও কোনোটির ক্লু তাৎক্ষ‌ণিক পাওয়া যায়,আবার কোনোটি‌তে সময় লা‌গে। তবে সাংবাদিক দম্পতি সাগর-রু‌নির হত্যার তদন্তে সময় লাগ‌লেও পু‌লি‌শের ব্যর্থতা বলা যা‌বে না। পু‌লিশ স‌র্বোচ্চ চেষ্টা কর‌ছে।

বুধবার(১২ ফেব্রুয়া‌রি)দুপুর ১২টায় ব‌রিশাল জেলা পু‌লিশ লাই‌ন্সে জেলা পু‌লি‌শের ব্যারাক ভবন,গৌরনদী সা‌র্কেল অ‌ফিস ও আগরপুর পু‌লিশ তদন্ত কে‌ন্দ্রের উ‌দ্বোধন শে‌ষে সাংবা‌দিক‌দের প্র‌শ্নের জবাবে এসব কথা ব‌লেন বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি ড.মোহাম্মদ জাবেদ পাটোয়ারী।‌তি‌নি আ‌রও ব‌লেন,সাগর-রু‌নি হত্যাকাণ্ডের মামলায় তদন্ত কর্মকর্তা বা সংস্থা প‌রিবর্ত‌নের বিষয়‌টি আদাল‌তের।তাদের প‌রিবার য‌দি আদালতে আ‌বেদন কর‌তে পারেন। আদালত চাই‌লে অবশ্যই তদন্ত কর্মকর্তা প‌রিবর্তন করা হ‌বে।

সাগর-রু‌নি হত্যাকাণ্ড ‌নি‌য়ে কোনো ধরনের চা‌পের মু‌খে নেই ব‌লেও জানান তি‌নি।অপর এক প্র‌শ্নের জবা‌বে আইজি‌পি ব‌লেন,প‌রিসংখ্যা‌নের দিক থে‌কে দে‌শে ধর্ষণ বে‌ড়ে‌ছে।ত‌বে ধর্ষ‌ণের ঘটনার খবর পে‌লে আমরা যথাযথ আইনগত ব্যবস্থা নেই। সাম্প্র‌তিককা‌লে যতগু‌লো ঘটনা ঘ‌টে‌ছে, আমা‌দের কা‌ছে যতগু‌লো তথ্য এ‌সে‌ছে প্র‌তি‌টি বিষ‌য়ে আমরা আইনগত ব্যবস্থা নি‌য়ে‌ছি। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বা‌হিনী পেশাদা‌রি‌ত্বের ম‌নোভাব দে‌খি‌য়ে দোষী‌দের গ্রেফতার ক‌রে দ্রুত আই‌নের আওতায়ও এনে‌ছে, কোনো গা‌ফিল‌তি ক‌রে‌নি।ত‌বে ধর্ষণ রো‌ধে সামা‌জিকভা‌বে আ‌ন্দোলন গ‌ড়ে তোলার আহ্বান জানান তি‌নি।এসময় ব‌রিশা‌ল রে‌ঞ্জের ডিআইজি শ‌ফিকুল ইসলাম, ব‌রিশাল মেট্রোপ‌লিটন পু‌লি‌শের ক‌মিশনার শাহাবু‌দ্দিন খানসহ বি‌ভা‌গের পু‌লি‌শের বি‌ভিন্ন ইউ‌নি‌টের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপ‌স্থিত ছি‌লেন।

Top