বরগুনায় পুলিশ অফিসার্স মেসের শুভ উদ্বোধন করেন পুলিশ মহা-পরিদর্শক (আইজিপি) ড.মো.জাবেদ পাটোয়ারী - Alokitobarta
আজ : শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ... গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কায়কোবাদের বিরুদ্ধে দুর্নীতির লিখিত অভিযোগ; দুদক, মন্ত্রণালয় ও ... সাংবাদিক আগে, নাকি সংগঠন? ১০০ জন প্রকৃত সাংবাদিকই হতে পারে শক্তিশালী প্রেসক্লাব, শত শত সদস্যের ভিড়ে ... মাঠে কাজ নেই, কাগজে শতভাগ বিল! বরিশাল শিক্ষা প্রকৌশলে দুর্নীতির অভিযোগের পাহাড় ‎মহাসড়কের ৩ একর জমি গিলে খাচ্ছেন ওসমান গনি সাংবাদিকদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিতে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদ’-এর গভীর উদ্বেগ; সংসদে আলোচনার মাধ্য... তারেক রহমানের জন্মদিনে বরিশালে ড্যাবের কুরআন খতম ও দোয়া মাহফিল মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের কল্যাণে সহযোগিতা অব্যাহত থাকবে

বরগুনায় পুলিশ অফিসার্স মেসের শুভ উদ্বোধন করেন পুলিশ মহা-পরিদর্শক (আইজিপি) ড.মো.জাবেদ পাটোয়ারী


মল্লিক মো.জামাল,বরগুনা প্রতিনিধি:বরগুনায় পুলিশ অফিসার্স মেসের নবনির্মিত ভবন উদ্বোধন করা হয়েছে।আজ মঙ্গলবার দুপুর ১টায় সময় ফিতা কেটে ভবনটি উদ্বোধন করেন পুলিশের মহা-পরিদর্শক (আইজিপি) ড.মো. জাবেদ পাটোয়ারী।বরগুনা জেলা পুলিশ সুপার জনাব মারুফ হোসেন (পিপিএম) এ’র সার্বিক তত্বাবাধনে অন্যান্যদের মধ্যে বরিশাল পুলিশ রেঞ্জের ডিআইজি মো. শফিকুল ইসলাম,খুলনা রেঞ্জের (ডিআইজি) মাহবুব হাকিম,বরগুনা জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ,সদর থানার অফিসার ইনচার্জ আবির মাহমুদ,বেতাগী থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান মিয়া, বামনা থানার অফিসার ইনচার্জ মুরাদুজ্জামান হাং আমতলী থানার অফিসার ইনচার্জ আবুল বাশার,তালতলী থানার অফিসার ইনচার্জ শেখ শাহিনুর রহমানসহ পুলিশের উর্ধতন কর্মকর্তারা উপস্তিত ছিলেন প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্য বলেন, “বর্তমানে পুলিশ বাহিনীর আধুনিকায়ন ও সম্প্রসারণ হচ্ছে।পুলিশের যোগ্যতা এবং সক্ষমতাকে কাজে লাগিয়ে পুলিশ সদস্যদের দেশ সেবায় আরো নিবেদিত হতে হবে।এটি অবশ্যই একটি ইতিবাচক দিক।দেশের উপকুলীয় জেলাগুলো তে নৌ পুলিশে বিশেষ ভুমিকা পালন করবে।বরগুনায় উপযুুক্ত জায়গা পাওয়া গেলে বরগুনাতে নৌ পুুুলিশের থানা স্থাপনা করা হবে।এবং আরো বলেন সাগর রুনি হত্যা মামলার বিষয়টা (তদন্ত) করছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।উল্লেখ্য বিকাল সাড়ে ৫ টায় তিনি প্রধান অতিথি হিসাবে ভাষন দিবেন। সন্ধ্যা সাড়ে ৬ টায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান তিনি উপভোগ করবেন। পরে পুলিশ সুপারের দেয়া নৈশ ভোজে অংশ গ্রহন করবেন এবং বরগুনা সার্কিট হাউজে রাত যাপন করবেন।

Top