সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় জমি দখলনিয়ে সংঘর্ষে ৭ জন আহত - Alokitobarta
আজ : শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
এক শক্তিশালী সিন্ডিকেটের লুটপাটের ময়দানে পরিণত হয়েছে বিআরটিসি কোটি কোটি টাকা লোপাট চলছে দুদকে অভিয... বরিশালে ডাঃ তহুরার হাতে বলি হলো উদীয়মান উদ্যোক্তা নাজিয়া মাইশা পে ফিক্সেশনের পর তিন মাসের বকেয়া সমন্বয় রোহিঙ্গা ইস্যুতে ঐক্যবদ্ধ চাপের আহ্বান বাংলাদেশের ঢাকার সাবেক পুলিশ সুপারসহ ৬ কর্মকর্তা বরখাস্ত জীবনযাত্রায় চাপ,দেশজুড়ে বাজার-গণপরিবহণে অস্থিরতা নতুন রাস্তা কেটে নালা দ্বিগুণ ব্যয়ে ডাস্টবিন এক ঢিলে দুই পাখি শিকারের চেষ্টা ,সারা দেশ,রাজধানীসহ কড়া নজরদারি পুলিশের ‘মড়ার উপর খাঁড়ার ঘা’মূল্যবৃদ্ধির প্রভাব নিত্যপণ্যের বাজারে শুল্ক না কমিয়ে দাম বৃদ্ধির পথেই হাঁটল সরকার

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় জমি দখলনিয়ে সংঘর্ষে ৭ জন আহত


তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধিঃসুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় জমি দখলনিয়ে সংঘর্ষে  ৭ জন আহত
হয়েছেন।সংঘর্ষে গুরুতর আহত হয়েছেন,কামাল মিয়া ও সিজিল মিয়া তাহিরপুর সদরের হাসপাতালে
 চিকিৎসাধীন রয়েছেন তারা।অন্য পাঁচ জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানাযায়।
স্থানীয় সুত্রে জানাযায়,উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের দুধের আউটা গ্রামের পশ্চিম দিকে সরকারি
রাস্তার দক্ষিণ পাশে ধন মিয়ার জমি রয়েছে,এবং রাস্তার উত্তর পাশে সঞ্জব আলীর ও মহব্বত আলী,নুরুল ইসলাম,বদিউজ্জামান,শামছু মিয়া,সতীশ পালের জমি রয়েছে।

উত্তর পাশে ধন মিয়ার জমি রয়েছে বলে দাবী করেন তিনি পরে পিলার দিয়ে সীমানা দেয়ায় একপর্যায়ে জমিরমালিকেরা এসে বাঁধা দিতে চাইলে ধন মিয়া ও তার সহযোগীরা ক্ষিপ্ত হয়ে উভয় পক্ষের মধ্যে আক্রমন করে। এই বিষয়ে তাহিরপুর থানা ওসি মোহাম্মদ আতিকুর রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি বলন,হামলার খবরপেয়ে আমি ঘটনাস্থলেপুলিশ ফোর্স পাঠিয়ে সংঘর্ষের পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছি। তবে এ বিষয়ে এখনো কোন লিখিত অভিযোগ পাওয়া যায়নি।তবে আভিযোগ পাওয়া গেলে আইনগত ভাবে ব্যাবস্থা নেয়া হবে।

Top