বরগুানা তালতলীতে উপজেলা আ.লীগের কর্মী সভা অনুষ্ঠিত - Alokitobarta
আজ : শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ... গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কায়কোবাদের বিরুদ্ধে দুর্নীতির লিখিত অভিযোগ; দুদক, মন্ত্রণালয় ও ... সাংবাদিক আগে, নাকি সংগঠন? ১০০ জন প্রকৃত সাংবাদিকই হতে পারে শক্তিশালী প্রেসক্লাব, শত শত সদস্যের ভিড়ে ... মাঠে কাজ নেই, কাগজে শতভাগ বিল! বরিশাল শিক্ষা প্রকৌশলে দুর্নীতির অভিযোগের পাহাড় ‎মহাসড়কের ৩ একর জমি গিলে খাচ্ছেন ওসমান গনি সাংবাদিকদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিতে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদ’-এর গভীর উদ্বেগ; সংসদে আলোচনার মাধ্য... তারেক রহমানের জন্মদিনে বরিশালে ড্যাবের কুরআন খতম ও দোয়া মাহফিল মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের কল্যাণে সহযোগিতা অব্যাহত থাকবে

বরগুানা তালতলীতে উপজেলা আ.লীগের কর্মী সভা অনুষ্ঠিত


মল্লিক মো.জামাল,বরগুনা প্রতিনিধি:বরগুনার তালতলীতে উপজেলা আ.লীগের উদ্দোগে আজ সোমবার (১০ ফেব্রুয়ারি)বেলা সাড়ে ১১টার সময় তালতলী সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে এক বিশাল কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।উপজেলা আওয়ামীলীগের সভাপতি জনাব রেজবীউল কবির জোমাদ্দার এ”র সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক জনাব তৌকিউজ্জামান তনু’র সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্তিত ছিলেন জেলা আ.লীগের সভাপতি এবং বরগুনা-১ আসনের সংসদ সদস্য জনাব এ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু।

উক্ত কর্মী সভায় আরো বিশেষ অতিথি হিসাবে উপস্তিত ছিলেন জেলা আ.লীগের সাধারন সম্পাদক এবং জেলা পরিষদের চেয়ারম্যান জনাব জাহাঙ্গীর কবির,জেলা আ.লীগের সহ-সভাপতি জনাব মো.হুমায়ন কবির,জেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক,গোলাম সরোয়ার টুকু,জনাব হুমায়ন কবির,জেলা আ.লীগের যুগ্ন-সাধারন সম্পাদক মো.মোতালেব মৃধা,জেলা আ.লীগের স্বাস্হ্য ও জনসংখ্যা বিষায়ক সম্পাদক জনাব মো.ফজলুল হক জোমাদ্দার প্রমুখ।,জেলা যুবলীগের সভাপতি কামরুল আহসার মহারাজ,জেলা পরিষদের সদ্যস মোসা:দেলোয়ারা হামিদ, সাবেক উপজেলা চেয়ারম্যান জনাব মনিরুজ্জামান মিন্টু সহ অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দরা উপস্তিত ছিলেন।

Top