পূর্ব শত্রুতার জের ধরে বরিশালে মো. বনি নামে এক স্কুলছাত্রকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। - Alokitobarta
আজ : শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ... গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কায়কোবাদের বিরুদ্ধে দুর্নীতির লিখিত অভিযোগ; দুদক, মন্ত্রণালয় ও ... সাংবাদিক আগে, নাকি সংগঠন? ১০০ জন প্রকৃত সাংবাদিকই হতে পারে শক্তিশালী প্রেসক্লাব, শত শত সদস্যের ভিড়ে ... মাঠে কাজ নেই, কাগজে শতভাগ বিল! বরিশাল শিক্ষা প্রকৌশলে দুর্নীতির অভিযোগের পাহাড় ‎মহাসড়কের ৩ একর জমি গিলে খাচ্ছেন ওসমান গনি সাংবাদিকদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিতে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদ’-এর গভীর উদ্বেগ; সংসদে আলোচনার মাধ্য... তারেক রহমানের জন্মদিনে বরিশালে ড্যাবের কুরআন খতম ও দোয়া মাহফিল মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের কল্যাণে সহযোগিতা অব্যাহত থাকবে

পূর্ব শত্রুতার জের ধরে বরিশালে মো. বনি নামে এক স্কুলছাত্রকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা।


সালেহ আহমেদ:পূর্ব শত্রুতার জের ধরে বরিশালে মো. বনি নামে এক স্কুলছাত্রকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা।রোববার (৯ ফেব্রুয়ারি) দুপুর দেড়টার দিকে এ ঘটনা ঘটে। বনি কেডিসি কলোনী এলাকার দ্বীন ইসলামের ছেলে। সে বরিশাল শহরের ব্যাপ্টিস্ট মিশন বালক উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র। প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুরে স্কুল থেকে বাসায় ফিরছিল বনি। পথে চাঁদমারী এলাকায় এলে তার ওপর হামালা চালায় এলাকার কতিপয় যুবক। এ সময় তারা বনিকে কুপিয়ে গুরুতর জখম করে।

খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দায়িত্বরত ট্রাফিক পুলিশের টিএসআই মো. কালাম বনিকে উদ্ধার করেন এবং হামলাকারীদের মধ্য থেকে দু’জনকে আটক করে কোতোয়ালি মডেল থানা পুলিশের কাছে সোপর্দ করেন। বনিকে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত বনি জানায়, কয়েকদিন আগে চাঁদমারী এলাকার যুবক আরিফের সঙ্গে তার বাকবিতণ্ডা হয়। এ জের ধরে আরিফসহ ৮/১০ জন তার ওপর হামলা চালিয়ে কুপিয়ে জখম করেছে।কোতোয়ালি মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) রিয়াজুল জানান, ঘটনাস্থল থেকে দু’জনকে আটক করে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের গ্রেফতারের জন্য পুলিশের অভিযান চলছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Top