আবু নাইম মোল্লা নামের এক ‘নব্য জেএমবি’ সদস্যকে আটক - Alokitobarta
আজ : শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ... গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কায়কোবাদের বিরুদ্ধে দুর্নীতির লিখিত অভিযোগ; দুদক, মন্ত্রণালয় ও ... সাংবাদিক আগে, নাকি সংগঠন? ১০০ জন প্রকৃত সাংবাদিকই হতে পারে শক্তিশালী প্রেসক্লাব, শত শত সদস্যের ভিড়ে ... মাঠে কাজ নেই, কাগজে শতভাগ বিল! বরিশাল শিক্ষা প্রকৌশলে দুর্নীতির অভিযোগের পাহাড় ‎মহাসড়কের ৩ একর জমি গিলে খাচ্ছেন ওসমান গনি সাংবাদিকদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিতে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদ’-এর গভীর উদ্বেগ; সংসদে আলোচনার মাধ্য... তারেক রহমানের জন্মদিনে বরিশালে ড্যাবের কুরআন খতম ও দোয়া মাহফিল মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের কল্যাণে সহযোগিতা অব্যাহত থাকবে

আবু নাইম মোল্লা নামের এক ‘নব্য জেএমবি’ সদস্যকে আটক


রফিকুল ইসলাম:বরিশালের আগৈলঝাড়া উপজেলা সদর থেকে আবু নাইম মোল্লা নামের এক ‘নব্য জেএমবি’ সদস্যকে আটক করা হয়েছে বলে দাবি জানিয়েছে পুলিশ।শনিবার (৮ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলা সদরের স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন মো. জসিমের ওষুধের দোকান থেকে আবু নাইম মোল্লাকে আটক করা হয়।আটক আবু নাইমের উপজেলার পশ্চিম সুজনকাঠী এলাকার বাসিন্দা। তিনি জসিমের ওষুধের দোকানের একজন কর্মচারী।

আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন জানান, আটক নাইম ‘আমি মুসলিম’ নামে একটি ফেসবুক আইডি চালাতেন।তার বিরুদ্ধে জঙ্গি তৎপরতার সঙ্গে জড়িত থাকার প্রমাণ পায় পুলিশের অ্যান্টি-টেরোরিজম ইউনিট। এর পরিপ্রেক্ষিতেই অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।এ ঘটনায় শনিবার রাতেই অ্যান্টি-টেরোরিজম ইউনিটের এসআই অজিত কুমার দাস বাদী হয়ে আগৈলঝাড়া থানায় একটি মামলা দায়ের করেছেন বলে ওসি জানিয়েছেন।

Top