বরিশালে জমি দখল করে গাছ কর্তন - Alokitobarta
আজ : শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

বরিশালে জমি দখল করে গাছ কর্তন


রফিকুল ইসলাম:বরিশাল নগরীর ৩০ নং ওয়ার্ডের চওঠা গ্রামে মৃত্যু মতিউর রহমানের রেখে যাওয়া ১০৬৩ দাগ ৮২৪ খতিয়ানের জমি দখল করতে গাছ কর্তন করেছে একই গ্রামের কবির রাঢ়ি ছেলে ইমরান,আ:জলিল রাঢ়ি ছেলে বয়েজ ও মশিউর রহমান সহ প্রায় ১৪/১৫ জন মিলে জমি দখল করতে গাছ কর্তন করে।গতকাল এ ঘটনা ঘটে। এ ঘটনায় এয়ারপোর্ট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন মৃত্যু মতিউর রহমানের পরিবার।মতিউর রহমানের পরিবার অভিযোগে জানান, আমার জমি দখল করার জন্যে আজ আমার এই গাছ গুলো কেটে ফেললো এই অপকর্মের বিচারের দাবি জানাচ্ছি।

এ বিষয়ে ইমরান, বয়েজ ও মশিউর রহমানের কাছে জানতে চাইলে তারা এব্যাপারে মুখ খুলতে বলতে নারাজ।এব্যাপারে এয়ারপোর্ট থানা পুলিশ জানায়,একটি লিখিত অভিযোগ পেয়েছি ঘটনাস্থল পরিদর্শন করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Top