কুবিতে ক্যাম্পাস পরিচ্ছন্নতা অভিযানে বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদ - Alokitobarta
আজ : শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ... গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কায়কোবাদের বিরুদ্ধে দুর্নীতির লিখিত অভিযোগ; দুদক, মন্ত্রণালয় ও ... সাংবাদিক আগে, নাকি সংগঠন? ১০০ জন প্রকৃত সাংবাদিকই হতে পারে শক্তিশালী প্রেসক্লাব, শত শত সদস্যের ভিড়ে ... মাঠে কাজ নেই, কাগজে শতভাগ বিল! বরিশাল শিক্ষা প্রকৌশলে দুর্নীতির অভিযোগের পাহাড় ‎মহাসড়কের ৩ একর জমি গিলে খাচ্ছেন ওসমান গনি সাংবাদিকদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিতে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদ’-এর গভীর উদ্বেগ; সংসদে আলোচনার মাধ্য... তারেক রহমানের জন্মদিনে বরিশালে ড্যাবের কুরআন খতম ও দোয়া মাহফিল মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের কল্যাণে সহযোগিতা অব্যাহত থাকবে

কুবিতে ক্যাম্পাস পরিচ্ছন্নতা অভিযানে বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদ


সুলাইমান ভুইয়া, কুবি প্রতিনিধি:বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাস পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম চালিয়েছে বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদ কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা। রোববার (৯ফেব্রুয়ারি) সকাল ১১ টায় ক্যাম্পাস পরিষ্কারের উদ্দেশ্যে এক র‍্যালির মাধ্যম এই কার্যক্রম শুরু হয়।পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানে উপস্থিত ছিলেন আইন বিভাগের চেয়ারম্যান সহকারী অধ্যাপক রোকসানা আক্তার, আইন বিভাগের প্রভাষক মু. আবু বক্কর সিদ্দিক (সোহেল), মু. আলী মোর্শেদ কাজেম, সায়দা তালুকদার রাহি, বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদের সভাপতি মিঠুন খান,সাধারণ সম্পাদক লিটন কুমার, সহ সভাপতি দেব প্রকাশ চক্রবর্তী, মোঃ আরিফ আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মুন্তাছিরুল ইসলাম, ইউসুফুল হক, মো:আরাফাত হোসেন, মো: রাসেল মিয়া, নেওয়াজ শরিফ, আশিবুল আলম চৌধুরী, সাংগঠনিক সম্পাদক ওসমান জয় মানিক,বুরহান উদ্দিন ,রাকিব সিকদার,দপ্তর সম্পাদক আবদুল্লাহ আল সিফাত ,অর্থ সম্পাদক আয়ুব উদ্দিন, প্রচার সম্পাদক আরিফুর রহমান, আইন বিষয়ক সম্পাদক তাজউদ্দিন তাজল, ছাত্রী বিষয়ক সম্পাদক মাহবুবা আক্তার তন্বী, কার্যনির্বাহী সদস্য মো: নূর আলম, এ. এস ওসমানী রাকিব, সাইফুল শান্ত, ইবান আহমেদসহ সাধারণ নেতা কর্মীরা।

কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা সভাপতি মিঠুন খান বলেন, ‘মুজিব বর্ষ উপলক্ষে আমরা অনেক গুলো উদ্যোগ গ্রহন করেছি। এর মধ্যে আজকে আমরা ক্যাম্পাস পরিস্কার এর উদ্দেশ্যে নেমেছি। ক্যাম্পাস পরিষ্কার করা আমাদের সকলের দায়িত্ব।বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদের উপদেষ্টা আইন বিভাগের প্রভাষক আবু বকর সিদ্দিক (সোহেল) বলেন, ‘ছাত্র শিক্ষক সবার উচিৎ ক্যাম্পাস পরিস্কার রাখা। আর আমরা ক্যাম্পাসকে সবুজ রাখার উদ্দেশ্যে এই কার্যক্রম গ্রহন করেছি।এছাড়াও সংগঠনটির নেতৃত্ববৃন্দ পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমের পাশাপাশি বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে স্থায়ী ডাস্টবিন স্থাপনের দাবি জানিয়েছে।

Top