আমতলী সড়ক দূর্ঘটনায় পথচারী আহত, মুমুর্ষ অবস্থায় বরিশাল হাসপাতালে প্রেরণ - Alokitobarta
আজ : শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ... গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কায়কোবাদের বিরুদ্ধে দুর্নীতির লিখিত অভিযোগ; দুদক, মন্ত্রণালয় ও ... সাংবাদিক আগে, নাকি সংগঠন? ১০০ জন প্রকৃত সাংবাদিকই হতে পারে শক্তিশালী প্রেসক্লাব, শত শত সদস্যের ভিড়ে ... মাঠে কাজ নেই, কাগজে শতভাগ বিল! বরিশাল শিক্ষা প্রকৌশলে দুর্নীতির অভিযোগের পাহাড় ‎মহাসড়কের ৩ একর জমি গিলে খাচ্ছেন ওসমান গনি সাংবাদিকদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিতে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদ’-এর গভীর উদ্বেগ; সংসদে আলোচনার মাধ্য... তারেক রহমানের জন্মদিনে বরিশালে ড্যাবের কুরআন খতম ও দোয়া মাহফিল মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের কল্যাণে সহযোগিতা অব্যাহত থাকবে

আমতলী সড়ক দূর্ঘটনায় পথচারী আহত, মুমুর্ষ অবস্থায় বরিশাল হাসপাতালে প্রেরণ


মল্লিক মো.জামাল,বরগুনা প্রতিনিধি : বরগুনার আমতলী- কলাপাড়া আঞ্চলিক মহাসড়কের ছুড়িকাটা নামক স্থানে প্রাইভেটকারের ধাক্কায় পথচারী সোহেল (৩৫) গুরুত্বর আহত হয়েছে। মুমুর্ষ অবস্থায় বরিশাল তাকে শেবাচিম হাসপাতালে প্রেরণ করা হয়েছে।প্রত্যক্ষদর্শী সূত্রে জানাগেছে, শনিবার বিকেল সারে ৫টার দিকে আমতলী- কলাপাড়া আঞ্চলিক মহাসড়কের ছুড়িকাটা নামক স্থানে কলাপাড়া থেকে ছেড়ে আসা একটি প্রাইভেটকার (ঢাকা মেট্রো গ- ৪২-৭৫৫৯) পথচারী সোহেলকে ধাক্কা দেয়। এতে সে ছিটকে রাস্তার পাশে পড়ে যায়। এতে তার মাথা ফেটে নাক ও কান দিয়ে রক্ত বের হয়ে যায়। স্থাণীয়রা গুরুত্বর আহত অবস্থায় সোহেলকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মুমুর্ষ অবস্থায় তাকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। পুলিশ চালকসহ প্রাইভেটকারটি আটক করে থানায় নিয়ে গেছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপ-সহকারী মেডিকেল অফিসার গৌরাঙ্গ হাজরা বলেন, সোহেলের মাথা ফেটে নাক ও কান দিয়ে রক্ত বের হয়ে যাওয়ার কারনে মুমুর্ষ অবস্থায় তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করা হয়েছে।আমতলী থানার ওসি মোঃ আবুল বাশার বলেন, সড়ক দূর্ঘটনায় প্রাইভেটকারের চালকসহ মাইক্রোবাসটি আটক করে থানায় আনা হয়েছে।

Top