বহিষ্কার ৩৫,ইংরেজি দ্বিতীয় পত্রে বরিশালে অনুপস্থিত ৪৩৬ - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ২৪শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

বহিষ্কার ৩৫,ইংরেজি দ্বিতীয় পত্রে বরিশালে অনুপস্থিত ৪৩৬


সালেহ আহমেদ:বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার ইংরেজি দ্বিতীয় পত্রে ৪৩৬ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। পাশাপাশি ভোলা জেলায় ১২ জন, বরগুনায় ১৩ জন, পটুয়াখালীতে একজন, ঝালকাঠিতে চারজন, বরিশাল জেলায় পাঁচজন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।বরিশাল শিক্ষা বোর্ডের প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী, ইংরেজি দ্বিতীয় পত্রে অনুপস্থিতির মধ্যে ভোলা জেলায় ৭০ জন, বরগুনায় ৫০ জন, পটুয়াখালীতে ১০২ জন, পিরোজপুরে ৩৭ জন, ঝালকাঠিতে ৩২ জন ও বরিশাল জেলায় ১৪৫ জন রয়েছে।

এর ফলে রোববার (৯ ফেব্রুয়ারি) ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষায় মোট ৯৭ হাজার ৯১২ জন পরীক্ষার্থীর মধ্যে ৯৭ হাজার ৪৭৬ জন পরীক্ষার্থী অংশ নেয়।বরিশাল শিক্ষা বোর্ডের আওতাধীন বিভাগের ছয় জেলায় এ বছর মোট এক হাজার ৪২৮টি বিদ্যালয় থেকে এক লাখ ১৩ হাজার ৮৩ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে এসএসসি পরীক্ষায়। যা গত বছর থেকে পাঁচ হাজার ৫০৮ জন বেশি। আর মোট পরীক্ষার্থীর মধ্যে অনিয়মিত পরীক্ষার্থীই রয়েছে ২৩ হাজার ৪০৯ জন। যা মোট পরীক্ষার্থীর প্রায় ২১ শতাংশ।

Top