এক শিশুর মৃত্যু হয়েছে। - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ২৪শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

এক শিশুর মৃত্যু হয়েছে।


রফিকুল ইসলাম:বরিশালের বাবুগঞ্জ উপজেলার জাহাপুর গ্রামে পুকুরের পানিতে ডুবে আব্দুর রহমান (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।শনিবার (০৮ ফেব্রুয়ারি) বিকেলে এ ঘটনা ঘটে। আব্দুর রহমান ওই গ্রামের সৌদি প্রবাসী গিয়াস উদ্দিন বেপারির ছেলে।

শিশুটির পারিবারিক সূত্রে জানা গেছে, বিকেলে স্বজনদের অজান্তে খেলতে গিয়ে বাড়ির পাশের পুকুরের পানিতে পড়ে ডুবে যায় রহমান।অনেক খোঁজাখুজির পর পুকুরে তাকে ভাসমান অবস্থায় পাওয়া যায়এ অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নিয়ে গেলে মৃত ঘোষণা করেন।গিয়াস উদ্দিন বেপারি এ তথ্য নিশ্চিত করেছেন।

Top