দুর্নীতি অভিযানের নামে দেশে নাটক তৈরি করেছে। - Alokitobarta
আজ : শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ... গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কায়কোবাদের বিরুদ্ধে দুর্নীতির লিখিত অভিযোগ; দুদক, মন্ত্রণালয় ও ... সাংবাদিক আগে, নাকি সংগঠন? ১০০ জন প্রকৃত সাংবাদিকই হতে পারে শক্তিশালী প্রেসক্লাব, শত শত সদস্যের ভিড়ে ... মাঠে কাজ নেই, কাগজে শতভাগ বিল! বরিশাল শিক্ষা প্রকৌশলে দুর্নীতির অভিযোগের পাহাড় ‎মহাসড়কের ৩ একর জমি গিলে খাচ্ছেন ওসমান গনি সাংবাদিকদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিতে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদ’-এর গভীর উদ্বেগ; সংসদে আলোচনার মাধ্য... তারেক রহমানের জন্মদিনে বরিশালে ড্যাবের কুরআন খতম ও দোয়া মাহফিল মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের কল্যাণে সহযোগিতা অব্যাহত থাকবে

দুর্নীতি অভিযানের নামে দেশে নাটক তৈরি করেছে।


রফিকুল ইসলাম:বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার বলেছেন, ‘সরকার জনবান্ধব নয় বলেই তারা আজ দুর্নীতি প্রতিরোধ করতে পারছে না। তারা দুর্নীতি অভিযানের নামে দেশে নাটক তৈরি করেছে। আর প্রশাসনকে ব্যবহার করে ক্ষমতার চেয়ার ধরে রাখার চেষ্টা করে যাচ্ছে।শনিবার (০৮ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে বরিশাল নগরের সদর রোডে দলীয় কার্যলয়ের সামনে মহানগর বিএনপি আয়োজিত দলের চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে বিক্ষোভ সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সরোয়ার বলেন, ‘দেশের মানুষ একটি ভোটারবিহীন সরকারের স্বৈর শাসনের মধ্যে জীবন-যাপন করছে।তিনি বলেন, ‘কয়েকদিন আগে অনুষ্ঠিত হওয়া ঢাকার দুই সিটি নির্বাচন আর এর আগে অনুষ্ঠিত হওয়া বরিশাল সিটি নির্বাচন একই সূত্রে গাঁথা। আর এ নির্বাচন কমিশনারের অধীনে এদেশের মানুষ কোনোদিন গণতন্ত্র উদ্ধারের জন্য সঠিক ভোটাধিকার প্রয়োগ করতে পারবে না।এ সময় সারোয়ার গণতন্ত্র ও ভোটের অধিকার আদায় করাসহ সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির আন্দোলনে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানান।সমাবেশে আরও বক্তব্য রাখেন- মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি মনিরুজ্জামান খান ফারুক, সৈয়দ আহসান কবীর হাসান, অ্যাডভোকেট আকতার হোসেন মেবুল প্রমুখ।

অপরদিকে একই দাবিতে বেলা ১১টায় নগরের অশ্বিনী কুমার হল চত্বরে জেলা বিএনপির আয়োজনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।বরিশাল জেলা (দক্ষিণ) বিএনপির সভাপতি এবায়েদুল হক চানের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন সহ-সভপাতি অ্যাডভোকেট নাজিম উদ্দিন আহমেদ পান্না, কোতোয়ালি বিএনপির সভাপতি অ্যাডভোকেট এনায়েত হোসেন বাচ্চু প্রমুখ

Top