বেনাপোলে ৩০ পিস স্বর্ণের বারসহ দুই পাচারকারী আটক - Alokitobarta
আজ : শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ... গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কায়কোবাদের বিরুদ্ধে দুর্নীতির লিখিত অভিযোগ; দুদক, মন্ত্রণালয় ও ... সাংবাদিক আগে, নাকি সংগঠন? ১০০ জন প্রকৃত সাংবাদিকই হতে পারে শক্তিশালী প্রেসক্লাব, শত শত সদস্যের ভিড়ে ... মাঠে কাজ নেই, কাগজে শতভাগ বিল! বরিশাল শিক্ষা প্রকৌশলে দুর্নীতির অভিযোগের পাহাড় ‎মহাসড়কের ৩ একর জমি গিলে খাচ্ছেন ওসমান গনি সাংবাদিকদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিতে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদ’-এর গভীর উদ্বেগ; সংসদে আলোচনার মাধ্য... তারেক রহমানের জন্মদিনে বরিশালে ড্যাবের কুরআন খতম ও দোয়া মাহফিল মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের কল্যাণে সহযোগিতা অব্যাহত থাকবে

বেনাপোলে ৩০ পিস স্বর্ণের বারসহ দুই পাচারকারী আটক


মোঃসাগর হোসেন,বেনাপোল প্রতিনিধি: যশোরের বেনাপোলে ৩০পিস সোনার বারসহ ইকবল (৩০) ও রনি (২৮) নামের দুই স্বর্ণ পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ বিজিবি সদস্যরা।শনিবার (০৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে বেনাপোল ক্যাম্পের সুবেদার লাল মিয়ার নেতৃত্বে বেনাপোল বড় আচড়া টার্মিনাল মোড় থেকে তাদেরকে আটক করে বিজিবি সদস্যরা। আটককৃত ইকবল বড় আঁচড়া গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে এবং রনি একই গ্রামের আজিজুল মুন্সীর ছেলে।

৪৯ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মো. সেলিম রেজা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল বড় আঁচড়া গ্রামে অভিযান চালিয়ে ৩০পিস স্বর্ণ সহ দুই পাচারকারীকে আটক করা হয়।আটককৃত স্বর্ণের আনুমানিক সিজার মূল্য ২,১৬,৮৭,৬০০/- (দুই কোটি ষোল লক্ষ সাতাশি হাজার ছয়শত) টাকা। উদ্ধারকৃত স্বর্নের বার ও আসামীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন।

Top