মুজিববর্ষ উপলক্ষে আমতলীতে ইনডোর গেইম প্রতিযোগিতা অনুষ্ঠিত - Alokitobarta
আজ : শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

মুজিববর্ষ উপলক্ষে আমতলীতে ইনডোর গেইম প্রতিযোগিতা অনুষ্ঠিত


মল্লিক মো.জামাল,বরগুনা প্রতিনিধি:“সমৃদ্ধির অগ্রযাত্রায় অপ্রতিরোধ্য বাংলাদেশ”সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাংঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী (মুজিববর্ষ) উপলক্ষে বরগুনার আমতলী উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ইউটিএন্ডডিসি হলে ইনডোর গেইম প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন বরগুনা জেলা প্রশাসক মোঃ মোস্তাইন বিল্লাহ।

বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা নির্বাহী অফিসার মনিরা পারভীনের সভাপতিত্বে উদ্ধোধনী সভায় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব গোলাম সরোয়ার ফোরকান, পৌর মেয়র মোঃ মতিয়ার রহমান, ভাইস চেয়ারম্যান মজিবর রহমান, ইউপি চেয়ারম্যান মোঃ মোতাহার উদ্দিন মৃধা, আলহাজ্ব এ্যাড. মোঃ নুরুল ইসলাম মিয়া, মোঃ আখতারুজ্জামান খান বাদল, বোরহান উদ্দিন আহম্মেদ মাসুম তালুকদার, মোঃ হারুন অর রশিদ, একেএম নুরুল হক তালুকদারসহ ক্যারাম, দাবা ও লুডু খেলায় অংশগ্রহনকারী খেলোয়ারবৃন্দ উপস্থিত ছিলেন।

Top