টাঙ্গুয়ায় মাছ লুটকালে দুই লাখ টাকার কারেন্ট জাল জব্দ - Alokitobarta
আজ : শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ... গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কায়কোবাদের বিরুদ্ধে দুর্নীতির লিখিত অভিযোগ; দুদক, মন্ত্রণালয় ও ... সাংবাদিক আগে, নাকি সংগঠন? ১০০ জন প্রকৃত সাংবাদিকই হতে পারে শক্তিশালী প্রেসক্লাব, শত শত সদস্যের ভিড়ে ... মাঠে কাজ নেই, কাগজে শতভাগ বিল! বরিশাল শিক্ষা প্রকৌশলে দুর্নীতির অভিযোগের পাহাড় ‎মহাসড়কের ৩ একর জমি গিলে খাচ্ছেন ওসমান গনি সাংবাদিকদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিতে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদ’-এর গভীর উদ্বেগ; সংসদে আলোচনার মাধ্য... তারেক রহমানের জন্মদিনে বরিশালে ড্যাবের কুরআন খতম ও দোয়া মাহফিল মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের কল্যাণে সহযোগিতা অব্যাহত থাকবে

টাঙ্গুয়ায় মাছ লুটকালে দুই লাখ টাকার কারেন্ট জাল জব্দ


তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধিঃরামসার প্রকল্পভুক্ত সংরক্ষিত জলাভুমি সুনামগঞ্জের তাহিরপুরের টাঙ্গ্য়ুার হাওর হতে প্রায় দুই লাখ টাকা মূল্যের কারেন্ট জাল জব্দ করা হয়েছে।বৃহস্পতিবার এসব কারেন্ট জাল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমেজনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করেন।

জানা গেছে,টাঙ্গুয়ার হাওরের একাধিক জলমহলে জেলেরূপী দুর্বৃত্তরা কারেন্টজাল দিয়ে মাছ লুট করতে নামলে খবর পেয়ে ইউএনও টাঙ্গুয়ার হাওর ব্যবস্থাপনা কমিটির সদস্য সচিব বিজেনব্যানার্জি হাওরের রওয়া , হাতিরগাদা জলমহালে বুধবার ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।ভ্রাম্যমান আদালতের অভিযানে ধাওয়ার মুখে জেলেরা পালিয়ে গেলে মাছ লুটে তাদের ব্যবহ্নত বিক্রয় ওব্যবহার নিষিদ্ধ প্রায় ২ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়।অভিযান চলাকালে থানা, ট্যাকেরঘাট পুলিশ ফাঁড়ি সদস্য,কমিউনিটি গার্ডসহ হাওর তীরবর্তী গ্রামের বিভিন্নশ্রেণি পেশার লোকজন উপস্থিত ছিলেন।

Top