অর্ধ কোটি টাকা ছিনতাইয়ের ঘটনায় মামলা দায়ের,গ্রেফতার ৩,ছিনতাইকৃত অর্ধ কোটি টাকা দু’দিনেও উদ্ধার করতে পারেনি পুলিশ - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ২৪শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

অর্ধ কোটি টাকা ছিনতাইয়ের ঘটনায় মামলা দায়ের,গ্রেফতার ৩,ছিনতাইকৃত অর্ধ কোটি টাকা দু’দিনেও উদ্ধার করতে পারেনি পুলিশ


মল্লিক মো.জামাল তালতলী(বরগুনা)প্রতিনিধিঃবরগুনার আমতলী- কলাপাড়া আঞ্চলিক মহাসড়কে টিয়াখালী কলেজের সামনে পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের শ্রমিক সরবরাহকারী ২টি কোম্পানীর টাকা ছিনতাইয়ের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।আটক তিন জনকে এ মামলায় গ্রেফতার দেখিয়েছে থানা পুলিশ।পুলিশ দু’দিনেও উদ্ধার করতে পারেনি ছিনতাইকৃত টাকা।

আমতলী থানা সূত্রে জানাগেছে,এ ঘটনায় বৃহস্পতিবার রাতে জনশক্তি কোম্পানী এসইডব্লিউ আরইডব্লিউ এর কর্মকর্তা সোহেল আহম্মেদ তালুকদার বাদি হয়ে গ্রেফতারকৃত তিনজনসহ অজ্ঞাত আসামি করে মামলা দায়ের করেন।ওসি আবুল বাশার মুঠোফোনে জানিয়েছেন টাকা উদ্ধারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। জিজ্ঞাষাবাদের জন্য আটক করা সোলাইমান, নাজমুল ও বেলাল নামে তিন জন এই ছিনতাইয়ের সাথে সরাসরি জড়িত থাকার কথা স্বীকার করায় তাদেরকে এ মামলায় গ্রেফতার করা হয়েছে।উল্লেখ্য গত ৫ ফেব্রæয়ারি বুধবার দুপুরে বরিশাল প্রিমিয়ার ব্যাংক থেকে পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের শ্রমিকদেরবেতনের ৯৭ লক্ষ টাকা তুলে তিনটি জনশক্তি কোম্পানী জেপিট্রেডার্স,এসইডবিøউ ও আরইডবিøউ।এ টাকা নিয়ে পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রে রওনা হয়। ওই বিকেল সারে ৪টার দিকে আমতলী কলাপাড়া আঞ্চলিক মহাসড়কের টিয়াখালী কলেজের সামনে পৌছলে ৭/৮ টি মোটরসাইকেল যোগে আসা মুখোশধারী দুর্বৃত্তরা দুটি বাঁশ রাখা একটি ভ্যাণগাড়ি দিয়ে রাস্তাআটকিয়ে মাইক্রোবাসটি ঘিরে ফেলে।দেশীয় অস্ত্র নিয়ে মুখোশধারীরা মাইক্রোবাসের পিছন ও পাশ দিয়ে গøাস ভেঙ্গে গাড়ি থামায়। এ সময় দুর্বৃত্তরা মাইক্রোবাসে থাকা ৬ জনকে বেধড়ক পিটিয়ে ও দুজনকে কুপিয়ে আহত করে দুটি ব্যাগে থাকা এসইডব্লিউ ও আরইডব্লিউ নামের দুটি জনশক্তি কোম্পানীর অর্ধ কোটি টাকা ছিনিয়ে নিয়ে যায়।

Top