বরিশালের রসুলপুর চরের ও নদী ভাঙন কবলিত হতদরিদ্র এবং প্রকৃত ভূমিহীনদের সরকারি ঘর বরাদ্দ - Alokitobarta
আজ : শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ... গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কায়কোবাদের বিরুদ্ধে দুর্নীতির লিখিত অভিযোগ; দুদক, মন্ত্রণালয় ও ... সাংবাদিক আগে, নাকি সংগঠন? ১০০ জন প্রকৃত সাংবাদিকই হতে পারে শক্তিশালী প্রেসক্লাব, শত শত সদস্যের ভিড়ে ... মাঠে কাজ নেই, কাগজে শতভাগ বিল! বরিশাল শিক্ষা প্রকৌশলে দুর্নীতির অভিযোগের পাহাড় ‎মহাসড়কের ৩ একর জমি গিলে খাচ্ছেন ওসমান গনি সাংবাদিকদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিতে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদ’-এর গভীর উদ্বেগ; সংসদে আলোচনার মাধ্য... তারেক রহমানের জন্মদিনে বরিশালে ড্যাবের কুরআন খতম ও দোয়া মাহফিল মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের কল্যাণে সহযোগিতা অব্যাহত থাকবে

বরিশালের রসুলপুর চরের ও নদী ভাঙন কবলিত হতদরিদ্র এবং প্রকৃত ভূমিহীনদের সরকারি ঘর বরাদ্দ


রফিকুল ইসলাম:বরিশালের রসুলপুর চরের ও নদী ভাঙন কবলিত হতদরিদ্র এবং প্রকৃত ভূমিহীনদের সরকারি ঘর বরাদ্দ দেওয়ার দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে কৃষক ফেডারেশন ও কৃষাণী সভা বরিশাল জেলা কমিটি।শুক্রবার (৭ ফেব্রুয়ারি) সকালে নগরের অশ্বিনী কুমার হলের সামনে এ সমাবেশ করা হয়।

সমাবেশে বক্তারা বলেন, বর্তমান সরকার প্রতিটি উপজেলায় হতদরিদ্র ও ভূমিহীনদের জন্য গুচ্ছগ্রামে টিনের ঘর উত্তোলন করছে। স্থানীয় জনপ্রতিনিধিরা এসব ঘরের বরাদ্দের তালিকায় প্রকৃত ভূমিহীনদের নাম বাদ দিয়ে জটিলতা সৃষ্টি করছেন।জনপ্রতিনিধিরা তাদের পছন্দের লোকদের সুপারিশের মাধ্যমে ঘর বরাদ্দ দেওয়ার কারণে প্রকৃত ভূমিহীনদের ব্যাপক ক্ষোভ সৃষ্টি হয়েছে। অবিলম্বে প্রকৃত ভূমিহীনদের সরকারি ঘর দেওয়ার দাবি জানান বক্তারা।কৃষক ফেডারেশন বরিশাল জেলা কমিটির সভাপতি হারুন ভান্ডারীর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন কৃষাণী সভা বরিশাল জেলা কমিটির সভাপতি রেহানা বেগম মিতু, কৃষক ফেডারেশনের জেলা শাখার সাধারণ সম্পাদক হালিম মোহরী, প্রচার সম্পাদক ইউসুব আকন, সাংগঠনিক সম্পাদিকা মনি বেগম, সাংগঠনিক সম্পাদক মো. এনায়েত, নুর নাহার মিলি, হীরা বেগম, অভিনাশ মিস্ত্রসহ জেলা ও মহানগরের নেতারা।

Top