বরগুনার তালতলীতে দুই মাদক ব্যবসায়ী আটক - Alokitobarta
আজ : শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

বরগুনার তালতলীতে দুই মাদক ব্যবসায়ী আটক


বরগুনা প্রতিনিধি:বরগুনা তালতলী উপজেলার সদরের বাধঁঘাট এলাকায় অভিযান চালিয়ে আজ শুক্রবার দুপুরে দুই মাদক ব্যবসায়ীকে আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।তারা হলেন..মো. আলমগীর আকন-(৩০) পিতা: মো.আব্দুর রশিদ সাং..ঠংপাড়া।মো.ফরিদ হাং (৩৪) পিতা-মৃত রফিক হাওলাদার সাং ছাতনপাড়া এদের কাছ থেকে ২০পিচ ইয়াবাসহ আটক করা হয়।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, মাদক উদ্ধারে দুপুর দুইটার দিকে তালতলী সদরের বাধঘাট এলাকায় অভিযান চালিয়ে তাদের কাছ থেকে ২০পিচ ইয়াবাসহ আটক করা হয়।সাইদুর রহমান শিবলু (৩৩) নামে ইয়াবা ব্যবসায়ী একজন পলাতক রয়েছে। তাঁদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. ফরহাদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তামতলী থানার ওসি মোঃ শেখ শাহিনুর রহমান জানান,জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের একটি টিম চিহ্নিত মাদক কারবারী দুইজনকে বিকালে থানায় সোপর্দ করেছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

Top