আমতলী সূর্যমুখী চাষ বৃদ্ধির জন্য কৃষকদের সহায়তা - Alokitobarta
আজ : শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ... গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কায়কোবাদের বিরুদ্ধে দুর্নীতির লিখিত অভিযোগ; দুদক, মন্ত্রণালয় ও ... সাংবাদিক আগে, নাকি সংগঠন? ১০০ জন প্রকৃত সাংবাদিকই হতে পারে শক্তিশালী প্রেসক্লাব, শত শত সদস্যের ভিড়ে ... মাঠে কাজ নেই, কাগজে শতভাগ বিল! বরিশাল শিক্ষা প্রকৌশলে দুর্নীতির অভিযোগের পাহাড় ‎মহাসড়কের ৩ একর জমি গিলে খাচ্ছেন ওসমান গনি সাংবাদিকদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিতে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদ’-এর গভীর উদ্বেগ; সংসদে আলোচনার মাধ্য... তারেক রহমানের জন্মদিনে বরিশালে ড্যাবের কুরআন খতম ও দোয়া মাহফিল মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের কল্যাণে সহযোগিতা অব্যাহত থাকবে

আমতলী সূর্যমুখী চাষ বৃদ্ধির জন্য কৃষকদের সহায়তা


মল্লিক মো.জামাল,বরগুনা প্রতিনিধি:বরগুনার আমতলী উপজেলায় ২০১৯-২০ অর্থবছরে উপজেলা পরিষদ ও এডিপি অর্থায়নে সূর্যমুখী চাষ বৃদ্ধির জন্য কৃষকদের মাঝে বীজ ও রাসায়নিক সার বিতরন করা হয়েছে।বৃহস্পতিবার দুপুরে ইউটিএন্ডডিসি হলে উপজেলা নির্বাহী অফিসার মনিরা পারভীনের সভাপতিত্বে সার ও সূর্যমুখী বীজ বিতরণ কার্যক্রমের উদ্ধোধন করেন বরগুনা জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ।

এ সময় উপস্থিত ছিলেন আমতলী উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব গোলাম সরোয়ার ফোরকান, পৌর মেয়র মোঃ মতিয়ার রহমান, ভাইস চেয়ারম্যান মোঃ মজিবুর রহমান, ইউপি চেয়ারম্যান মোঃ মোতাহার উদ্দিন মৃধা, আলহাজ্ব এ্যাড. মোঃ নুরুল ইসলাম মিয়া, আখতারুজ্জামান খান বাদল, বোরহান উদ্দিন আহম্মেদ মাসুম তালুকদার, মোঃ হারুন অর রশিদ,একেএম নুরুল হক তালুকদার,কৃষি অফিসার সিএম রেজাউল করিম প্রমুখ।প্রধান অতিথি উপজেলার ৭টি ইউনিয়নের ৭০ জন কৃষককে জনপ্রতি ১ কেজি সূর্যমুখী বীজ,১০ কেজি এমওপি,২০ কেজি ডিএপি সার বিতরণ করেন।

Top