পড়ব বই,গড়ব দেশ,বঙ্গবন্ধুর বাংলাদেশ’
পাখি আক্তার:পড়ব বই, গড়ব দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ স্লোগানকে সামনে রেখে বরিশালে পালন করা হলো জাতীয় গ্রন্থাগার দিবস।বুধবার (০৫ ফেব্রুয়ারি) দিনটি উপলক্ষে সকাল ১০টায় নগরের বিভাগীয় সরকারি গ্রন্থাগার থেকে এক র্যালি বের হয়ে বরিশাল ব্রজমোহন (বিএম) কলেজ চত্বর প্রদক্ষিণ করে।
পরে গ্রন্থাগার হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।এছাড়াও দিবসের কর্মসূচিতে ‘অসমাপ্ত আত্মজীবনী’ ও ‘কারাগারের রোজনামচা’ বই নিয়ে বই পাঠ প্রতিযোগিতা, বঙ্গবন্ধুর জীবন ও কর্ম নিয়ে কুইজসহ নানা প্রতিযোগিতার আয়োজন করা হয়।