তিনশ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক নির্মাণ শ্রমিককে আটক করেছে পুলিশ - Alokitobarta
আজ : শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ... গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কায়কোবাদের বিরুদ্ধে দুর্নীতির লিখিত অভিযোগ; দুদক, মন্ত্রণালয় ও ... সাংবাদিক আগে, নাকি সংগঠন? ১০০ জন প্রকৃত সাংবাদিকই হতে পারে শক্তিশালী প্রেসক্লাব, শত শত সদস্যের ভিড়ে ... মাঠে কাজ নেই, কাগজে শতভাগ বিল! বরিশাল শিক্ষা প্রকৌশলে দুর্নীতির অভিযোগের পাহাড় ‎মহাসড়কের ৩ একর জমি গিলে খাচ্ছেন ওসমান গনি সাংবাদিকদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিতে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদ’-এর গভীর উদ্বেগ; সংসদে আলোচনার মাধ্য... তারেক রহমানের জন্মদিনে বরিশালে ড্যাবের কুরআন খতম ও দোয়া মাহফিল মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের কল্যাণে সহযোগিতা অব্যাহত থাকবে

তিনশ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক নির্মাণ শ্রমিককে আটক করেছে পুলিশ


পাখি আক্তার:বরিশালের কাউনিয়া থানার ব্রাঞ্চ রোড এলাকায় অভিযান চালিয়ে ভিন্ন ভিন্ন তিন রঙের তিনশ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক নির্মাণ শ্রমিককে আটক করেছে পুলিশবুধবার (০৫ ফেব্রুয়ারি) দুপুরে বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) উপ-কমিশনার (উত্তর) মো. খাইরুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।আটক রাসেল হাওলাদার (২৩) কাউনিয়া ব্রাঞ্চ রোডের তৃতীয় পুকুর সংলগ্ন এলাকার বাসিন্দা।উপ-কমিশনার মো. খাইরুল আলম জানান, অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) মোহাম্মদ আবুল কালাম আজাদের তত্ত্বাবধানে কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিমুল করিমের নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে ব্রাঞ্চ রোডের তৃতীয় পুকুর সংলগ্ন এলাকায় অভিযান চালায়।

এসময় রাসেল হাওলাদারকে ভিন্ন ভিন্ন তিন রঙের তিনশ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে কাউনিয়া থানার ভাটিখানা কাজিবাড়ি মসজিদ এলাকার বাসিন্দা জিতু (২৭) পালিয়ে যায়।এ ঘটনায় উভয়ের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে উপ-পরিদর্শক মিরাজ মোল্লা বাদি হয়ে একটি মামলা দায়ের করেছেন।

Top