ভারতেস ২ বছর পর জেলা খেটে দেশে ফিরল ৫ কিশোর - Alokitobarta
আজ : শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ... গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কায়কোবাদের বিরুদ্ধে দুর্নীতির লিখিত অভিযোগ; দুদক, মন্ত্রণালয় ও ... সাংবাদিক আগে, নাকি সংগঠন? ১০০ জন প্রকৃত সাংবাদিকই হতে পারে শক্তিশালী প্রেসক্লাব, শত শত সদস্যের ভিড়ে ... মাঠে কাজ নেই, কাগজে শতভাগ বিল! বরিশাল শিক্ষা প্রকৌশলে দুর্নীতির অভিযোগের পাহাড় ‎মহাসড়কের ৩ একর জমি গিলে খাচ্ছেন ওসমান গনি সাংবাদিকদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিতে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদ’-এর গভীর উদ্বেগ; সংসদে আলোচনার মাধ্য... তারেক রহমানের জন্মদিনে বরিশালে ড্যাবের কুরআন খতম ও দোয়া মাহফিল মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের কল্যাণে সহযোগিতা অব্যাহত থাকবে

ভারতেস ২ বছর পর জেলা খেটে দেশে ফিরল ৫ কিশোর


মোঃ সাগর হোসেন,বেনাপোল প্রতিনিধিঃভারতে পাচার হওয়া ৫ কিশোরকে ২ বছর পর বেনাপোল চেকপোষ্ট দিয়ে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে ফেরত দিল ভারতীয় ইমিগ্রেশন পুলিশ। বুধবার বিকাল ৪ টার সময় বেনাপোল চেকপোষ্ট ইমিগ্রেশন এর কাছে তাদের হস্তান্তর করে।ফেরত আসা কিশোররা হলোঃ বাগেরহাট জেলার রহমান খাঁন এর ছেলে সব্বির হোসেন (১৭) জামাল হোসেনের ছেলে জাহিদুল ইসলাম (১৭) হেমায়েত এর ছেলে সফিকুর রহমান (১৭) খুলনা জেলার দেবাশিষ গাইন এর ছেলে সান্তানু গাইন (১৬) ও কাদের খান এর ছেলে সাবির খান।বেনাপোল ইমিগ্রেশন সুত্র জানায়, এরা পাচারকারী দালাল চক্রের প্রলোভনে পড়ে গত দুই বছর আগে ভারতে যায়। সেখানে পুলিশের কাছে আটক হয়ে তারা কোলকাতার লিলুয়া হোম নামে একটি সেন্ট্রাল হোমে থাকে। সেখান থেকে দুই দেশের স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের মাধ্যমে চিঠি চালাচালির এক পর্যায়ে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে ফেরত আসে। ফেরত আসাদের বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

বেনাপোল পোর্ট থানার এসআই রবিউল ইসলাম বলেন ফেরত আসাদের থানার আনুষ্ঠানিকতা শেষ করে বেসরকরি দুটি সংস্থা মহিলা আইনজিবী সমিতি ও জাষ্টিস এন্ড কেয়ার এর কাছে হস্তান্তর করা হবে।
মহিলা আইন জীবি সমিতির এরিয়া কোয়ার্ডিনেটর নাছিমা বেগম বলেন থানার আনুষ্ঠানিকতা শেষে এদের যশোর নিয়ে তাদের নিজ নিজ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Top