বরিশালে মাদক মামলায় দুইজনকে পৃথক ধারায় কারাদণ্ড দিয়েছেন আদালত। - Alokitobarta
আজ : শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ... গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কায়কোবাদের বিরুদ্ধে দুর্নীতির লিখিত অভিযোগ; দুদক, মন্ত্রণালয় ও ... সাংবাদিক আগে, নাকি সংগঠন? ১০০ জন প্রকৃত সাংবাদিকই হতে পারে শক্তিশালী প্রেসক্লাব, শত শত সদস্যের ভিড়ে ... মাঠে কাজ নেই, কাগজে শতভাগ বিল! বরিশাল শিক্ষা প্রকৌশলে দুর্নীতির অভিযোগের পাহাড় ‎মহাসড়কের ৩ একর জমি গিলে খাচ্ছেন ওসমান গনি সাংবাদিকদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিতে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদ’-এর গভীর উদ্বেগ; সংসদে আলোচনার মাধ্য... তারেক রহমানের জন্মদিনে বরিশালে ড্যাবের কুরআন খতম ও দোয়া মাহফিল মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের কল্যাণে সহযোগিতা অব্যাহত থাকবে

বরিশালে মাদক মামলায় দুইজনকে পৃথক ধারায় কারাদণ্ড দিয়েছেন আদালত।


রফিকুল ইসলাম:বরিশালে মাদক মামলায় দুইজনকে পৃথক ধারায় কারাদণ্ড দিয়েছেন আদালত। মামলাএকজনকে ১০ ও আরেকজনকে ২ বছরের কারাদণ্ডের পাশাপাশি অর্থদণ্ড দেওয়া হয়েছে।মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) আসামিদের অনুপস্থিতিতে এ রায় ঘোষণা করেন জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. রফিকুল ইসলাম।আদালত দণ্ডপ্রাপ্তদের মধ্যে নগরের হাউজিং এলাকার বাসিন্দা আব্দুল ওহাব সিকদারের ছেলে জাবেদ আকরাম ছালেহ ওরফে শাওনকে ১০ বছরের কারাদণ্ড এবং ২০ হাজার টাকা জরিমানা করেন। অনাদায়ে তাকে আরও ৬ মাসের কারাদণ্ড দেন। পাশাপাশি একই এলাকার বাসিন্দা মহিউদ্দিন টিপুর ছেলে রহিমুল ইসলাম ওরফে রহিমকে দুই বছরের কারাদণ্ড এবং দুই হাজার টাকা জরিমানা করেন। অনাদায়ে তাকে আরও এক মাসের কারাদণ্ড দেন।

আদালত সূত্র জানা যায়, ২০১৮ সালের ১৪ মার্চ দুপুরে কাউনিয়া সাবান ফ্যাক্টরির সামনে থেকে তাদের আটক করে পুলিশ। এ সময় তাদের কাছে থেকে ৩০৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় ওই দিনই থানার উপ-পরিদর্শক (এসআই) জসিম উদ্দিন বাদী হয়ে মামলা দায়ের করেন। একই বছরের ২৫ এপ্রিল আদালতে অভিযোগপত্র জমা দেয় থানার অপর এসআই শম্ভু কাঞ্জি পালমামলায় ৮ জনের সাক্ষ্যগ্রহণ শেষে বিচারক ওই রায় ঘোষণা করেন।

Top