ধর্ষণের দায়ে অজয় কুমার পাল নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ২৪শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

ধর্ষণের দায়ে অজয় কুমার পাল নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।


রফিকুল ইসলাম:বরিশালে বিয়ের প্রলোভনে তরুণীকে ধর্ষণের দায়ে অজয় কুমার পাল নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি তাকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) আসামির অনুপস্থিতে এ রায় ঘোষণা করেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আবু শামীম আজাদ। সাজাপ্রাপ্ত অজয় কুমার পাল নগরের কাউনিয়া প্রধান সড়কের মৃত কৃষ্ণ কান্ত পালের ছেলে।

মামলা সূত্রে জানা যায়, নগরের কাউনিয়া এলাকার একই গোত্রের একটি মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্ক হয় অজয়ের। সেই সূত্রে ২০০৮ সালের ২২ ডিসেম্বর রাতে মেয়ের বাড়িতে গিয়ে বিয়ের প্রলোভনে শারীরিক সম্পর্ক করে সে। এরপর থেকে বিভিন্ন সময়ে বিভিন্ন স্থানে নিয়ে একাধিকবার মেয়েটির সঙ্গে শারীরিক মেলামেশা করে অজয়।২০০৯ সালের ৮ মার্চ ভিকটিম অজয়কে বিয়ের জন্য বললে সে অসম্মতি জানায়। এ ঘটনায় একই বছর ৭ এপ্রিল ভিকটিমের বাবা বাদী হয়ে অজয় কুমার ওরফে বাবু পালকে আসামি করে কোতোয়ালি মডেল থানায় ধর্ষণ মামলা দায়ের করেন।এরপর ৩১ জুলাই আদালতে অভিযোগপত্র জমা দেয় কোতোয়ালি মডেল থানার তৎকালীন উপ-পরিদর্শক (এসআই) কমলেশ চন্দ্র হালদার। মামলার ১০ বছর পর ১১ জনের সাক্ষ্যগ্রহণ শেষে বিচারক ওই রায় দেন।

Top