বরিশালে দুই দিনব্যাপী তথ্যমেলা শুরু হয়েছে। - Alokitobarta
আজ : শনিবার, ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
এক শক্তিশালী সিন্ডিকেটের লুটপাটের ময়দানে পরিণত হয়েছে বিআরটিসি কোটি কোটি টাকা লোপাট চলছে দুদকে অভিয... বরিশালে ডাঃ তহুরার হাতে বলি হলো উদীয়মান উদ্যোক্তা নাজিয়া মাইশা পে ফিক্সেশনের পর তিন মাসের বকেয়া সমন্বয় রোহিঙ্গা ইস্যুতে ঐক্যবদ্ধ চাপের আহ্বান বাংলাদেশের ঢাকার সাবেক পুলিশ সুপারসহ ৬ কর্মকর্তা বরখাস্ত জীবনযাত্রায় চাপ,দেশজুড়ে বাজার-গণপরিবহণে অস্থিরতা নতুন রাস্তা কেটে নালা দ্বিগুণ ব্যয়ে ডাস্টবিন এক ঢিলে দুই পাখি শিকারের চেষ্টা ,সারা দেশ,রাজধানীসহ কড়া নজরদারি পুলিশের ‘মড়ার উপর খাঁড়ার ঘা’মূল্যবৃদ্ধির প্রভাব নিত্যপণ্যের বাজারে শুল্ক না কমিয়ে দাম বৃদ্ধির পথেই হাঁটল সরকার

বরিশালে দুই দিনব্যাপী তথ্যমেলা শুরু হয়েছে।


রফিকুল ইসলাম:বরিশালে দুই দিনব্যাপী তথ্যমেলা শুরু হয়েছে।মঙ্গলবার (০৪ ফেব্রুয়ারি) সকালে সচেতন নাগরিক কমিটি (সনাক) বরিশালের আয়োজনে নগরের অশ্বিনী কুমার হল চত্বরে বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন বরিশালের জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান। এরপর অশ্বিনী কুমার হলে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বরিশাল সচেতন নাগরিক কমিটির সভাপতি শাহ সাজেদার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশালের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুর রাকিব।দুই দিনব্যাপী তথ্যমেলায় সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান অংশ নেয়।

Top