তালতলীতে সংযোগ ব্রিজ ভেঙে যাওয়ায় ঝুঁকি নিয়ে পার হচ্ছে দুই ইউনিয়নের মানুষ - Alokitobarta
আজ : শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ... গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কায়কোবাদের বিরুদ্ধে দুর্নীতির লিখিত অভিযোগ; দুদক, মন্ত্রণালয় ও ... সাংবাদিক আগে, নাকি সংগঠন? ১০০ জন প্রকৃত সাংবাদিকই হতে পারে শক্তিশালী প্রেসক্লাব, শত শত সদস্যের ভিড়ে ... মাঠে কাজ নেই, কাগজে শতভাগ বিল! বরিশাল শিক্ষা প্রকৌশলে দুর্নীতির অভিযোগের পাহাড় ‎মহাসড়কের ৩ একর জমি গিলে খাচ্ছেন ওসমান গনি সাংবাদিকদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিতে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদ’-এর গভীর উদ্বেগ; সংসদে আলোচনার মাধ্য... তারেক রহমানের জন্মদিনে বরিশালে ড্যাবের কুরআন খতম ও দোয়া মাহফিল মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের কল্যাণে সহযোগিতা অব্যাহত থাকবে

তালতলীতে সংযোগ ব্রিজ ভেঙে যাওয়ায় ঝুঁকি নিয়ে পার হচ্ছে দুই ইউনিয়নের মানুষ


মল্লিক মো. জামাল,বরগুনা প্রতিনিধি :বরগুনা তালতলী উপজেলার দুই ইউনিয়নের সংযোগ ব্রিজ ভেঙে যাওয়ায় ঝুঁকি নিয়ে পার হচ্ছে কয়েক হাজার মানুষ।এই সংযোগ ব্রিজটা তালতলী খালের উপর দিয়ে বয়ে গেছে।ব্রিজের দুই পাশে সওদাগরপাড়া এবং কবিরাজপাড়া বাজার মিলে এবং খালের দুই পাড়ের বিচ্ছিন্ন মানুষকে একীভূত করার লক্ষে ব্রিজটা নির্মাণ করা হয়।সরেজমিনে গিয়ে দেখা গেছে,সংযোগ ব্রিজের পশ্চিম দিকের উইং ওয়াল ভেঙে যেকোনো সময় খালে পড়ে যাওয়ার আশংখা রয়েছে।গত ২০শে জানুয়ারী কোমলমতি শিশুরা স্কুলে যাওয়ার সময় ব্রিজের পশ্চিম পাশ দেবে গেছে।ব্রিজের পিলার গুলায় ফাটল ধরছে।

জানা গেছে,খালের দুই পাড়ের মানুষের জীবনমান বৃদ্ধির লক্ষে ১৯৯১-৯২ সালের তৎকালীন সময় (আমতলী ও তালতলী) নিয়ে গঠিত বরগুনা-৩ আসনের সংসদ সদস্য মরহুম মজিবর রহমান তালুকদার এই ব্রিজটা নির্মাণের উদ্দোগ নেন এবং স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ (এলজিইডি) তত্বাবাধনে ব্রিজটা বাস্তবায়ন হয়।ব্রিজটা নির্মানের আনুমানিক ১৫ লক্ষ টাকা ব্যয় হয়।সেতুটি নির্মানের ফলে দুই ইউনিয়নের মানুষের মধ্যে পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি ও জীবনযাত্রার পরিবর্তন শুরু হয়।কৃষকরা অভিযোগ করে বলেন,ব্রিজের পশ্চিম পাশ দেবে যাওয়ায় আমরা কৃষি পণ্য নিয়ে সময় মত বাজারে যেতে পারি না।ব্রিজ দেবে যাওয়ার কারনে কৃষি পণ্য নিয়ে বিকল্প পথে ১০-২০ কিলোমিটার ঘুরে পণ্য বাজারে নিয়ে আসতে এতে খরচ বেশি হয়।

সোনাকাটা ইউপি চেয়ারম্যান জনাব সুলতান ফরাজী বলেন,বিভিন্ন স্কুল,কলেজ,মাদ্রাসার প্রায় ৫শতাধিক শিক্ষার্থী সাধারন মানুষসহ গৌয়ামতলা,ইকোপার্ক, শুভ সন্ধা সমুদ্র সৈকত বিভিন্ন স্থানের পর্যটকরা ঝুঁকি নিয়ে চলাচল করে।তাই ব্রিজটি দ্রুত নির্মানের দাবি জানিয়েছেন।এ বিষয় উপজেলা প্রকৌশলী জনাব আহম্মেদ আলী জানান,ব্রিজটি ভেঙে পড়ার খবর শুনে ঘটনা স্থান পরিদর্শন করে উর্ধতন কর্মকর্তাদের জানানো হয়েছে।

Top