মুজিববর্ষ উদযাপন উপলক্ষে বরিশাল বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে বঙ্গবন্ধু কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২০। - Alokitobarta
আজ : শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ... গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কায়কোবাদের বিরুদ্ধে দুর্নীতির লিখিত অভিযোগ; দুদক, মন্ত্রণালয় ও ... সাংবাদিক আগে, নাকি সংগঠন? ১০০ জন প্রকৃত সাংবাদিকই হতে পারে শক্তিশালী প্রেসক্লাব, শত শত সদস্যের ভিড়ে ... মাঠে কাজ নেই, কাগজে শতভাগ বিল! বরিশাল শিক্ষা প্রকৌশলে দুর্নীতির অভিযোগের পাহাড় ‎মহাসড়কের ৩ একর জমি গিলে খাচ্ছেন ওসমান গনি সাংবাদিকদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিতে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদ’-এর গভীর উদ্বেগ; সংসদে আলোচনার মাধ্য... তারেক রহমানের জন্মদিনে বরিশালে ড্যাবের কুরআন খতম ও দোয়া মাহফিল মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের কল্যাণে সহযোগিতা অব্যাহত থাকবে

মুজিববর্ষ উদযাপন উপলক্ষে বরিশাল বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে বঙ্গবন্ধু কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২০।


রফিকুল ইসলাম:মুজিববর্ষ উদযাপন উপলক্ষে বরিশাল বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে ‘বঙ্গবন্ধু কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২০’।সোমবার (০৩ ফ্রেরুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে বেলুন ও ফেস্টুন উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. মো. ছাদেকুল আরেফিন।উদ্বোধন শেষে উপাচার্য প্রতিযোগিতায় অংশ নেওয়া শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে বরিশাল বিশ্ববিদ্যালয়ে ইতোমধ্যে বিভিন্ন কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এরই অংশ বঙ্গবন্ধু কাপ ফুটবল টুর্নামেন্ট। তোমরা প্রতিযোগিরা পারস্পারিক সৌহার্দ্যতা বজায় রেখে খেলাধুলায় অংশ নেবে। তোমাদের মনে রাখতে হবে আমাদের জাতির পিতার নামে এ টুর্নামেন্ট। অতএব এর গাম্ভীর্য্যতা বজায় রাখতে হবে। কেননা আজকে আমরা যে যে অবস্থানে আছি এ সবকিছুই বঙ্গবন্ধুর অবদান।

শারীরিক শিক্ষা দপ্তরের পরিচালক ও ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মো. তারিকুল হকের পরিচালনায় উদ্বোধন উনুষ্ঠানে উপস্থিত ছিলেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন, রেজিস্ট্রার, প্রক্টর, বিভিন্ন হলের প্রভোস্ট, বিভিন্ন বিভাগীয় প্রধানসহ শিক্ষক-শিক্ষার্থীরা।টুর্নামেন্টে অংশ নিচ্ছে ২৩টি বিভাগ। উদ্বোধনী পর্বের খেলা অনুষ্ঠিত হয় পদার্থবিজ্ঞান ও অর্থনীতি বিভাগের মধ্যে। উদ্বোধনী পর্বের খেলায় অর্থনীতি বিভাগ ট্রাইবেকারে ৩-২ ব্যবধানে পদার্থবিজ্ঞানকে হারিয়ে জয়ী হয়।বঙ্গবন্ধু কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল (ছাত্রী ইভেন্ট) ১২ ফেব্রুয়ারি এবং ১৩ ফেব্রুয়ারি ছাত্র ইভেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে।

Top