বাংলা দ্বিতীয় পত্রে ৩৪৩ জন পরীক্ষার্থী অনুপস্থিত। - Alokitobarta
আজ : শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলা দ্বিতীয় পত্রে ৩৪৩ জন পরীক্ষার্থী অনুপস্থিত।


আলোকিত বার্তা:বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার বাংলা দ্বিতীয় পত্রে ৩৪৩ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। পাশাপাশি জেলায় ছয়জন ও ভোলা জেলায় তিনজন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।বরিশাল শিক্ষা বোর্ডের প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী, বাংলা দ্বিতীয় পত্রে অনুপস্থিতির মধ্যে ভোলা জেলায় ৬২ জন,বরগুনায় ৪০ জন, পটুয়াখালীতে ৭৮ জন, পিরোজপুরে ৩২ জন, ঝালকাঠিতে ২২ জন ও বরিশালে ১০৯ জন রয়েছে।

এর ফলে মঙ্গলবার(০৪ ফেব্রুয়ারি)বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষায় মোট ৯৪ হাজার ৯৭৬ জন পরীক্ষার্থীর মধ্যে ৯৪ হাজার ৬৩৩ জন পরীক্ষার্থী অংশ নেয়।বরিশাল শিক্ষা বোর্ডের আওতাধীন বিভাগের ছয় জেলায় এ বছর ১ হাজার ৪২৮টি বিদ্যালয় থেকে ১ লাখ ১৩ হাজার ৮৩ জন পরীক্ষার্থীর অংশ নিচ্ছে এসএসসি পরীক্ষায়। যা গত বছর থেকে ৫ হাজার ৫০৮ জন বেশি। আর মোট পরীক্ষার্থীর মধ্যে অনিয়মিত পরীক্ষার্থীই রয়েছে ২৩ হাজার ৪০৯ জন। যা মোট পরীক্ষার্থীর প্রায় ২১ শতাংশ।

Top