গ্রেফতার ৩ জিন তাড়ানোর নামে পানিতে চুবিয়ে হত্যা - Alokitobarta
আজ : শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ... গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কায়কোবাদের বিরুদ্ধে দুর্নীতির লিখিত অভিযোগ; দুদক, মন্ত্রণালয় ও ... সাংবাদিক আগে, নাকি সংগঠন? ১০০ জন প্রকৃত সাংবাদিকই হতে পারে শক্তিশালী প্রেসক্লাব, শত শত সদস্যের ভিড়ে ... মাঠে কাজ নেই, কাগজে শতভাগ বিল! বরিশাল শিক্ষা প্রকৌশলে দুর্নীতির অভিযোগের পাহাড় ‎মহাসড়কের ৩ একর জমি গিলে খাচ্ছেন ওসমান গনি সাংবাদিকদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিতে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদ’-এর গভীর উদ্বেগ; সংসদে আলোচনার মাধ্য... তারেক রহমানের জন্মদিনে বরিশালে ড্যাবের কুরআন খতম ও দোয়া মাহফিল মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের কল্যাণে সহযোগিতা অব্যাহত থাকবে

গ্রেফতার ৩ জিন তাড়ানোর নামে পানিতে চুবিয়ে হত্যা


আলোকিত বার্তা:বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় জিন তাড়ানোর (অপচিকিৎসা) নামে পিটিয়ে ও পানিতে চুবিয়ে হত্যা মামলার প্রধান আসামি ভুয়া ফকিরসহ তিনজনকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা।মঙ্গলবার (০৪ ফেব্রুয়ারি) দুপুরে র‌্যাব-৮ এর সদর দফতর থেকে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।গ্রেফতারকৃতরা হলেন- বাকেরগঞ্জ উপজেলার আউলিয়াপুর এলাকার মৃত কাঞ্চন আলী ফকিরের ছেলে মো. রিয়াজউদ্দিন ফকির (৪৮), তার স্ত্রী মোছা. তাসলিমা আক্তার লাকী (৪২) ও ছেলে মো. তৗহিদুর রহমান (১৮)।র‌্যাব জানায়, গত ৩১ জানুয়ারি জেলার বাকেরগঞ্জ থানার আউলিয়াপুরে চিকিৎসার নামে কালাম মৃধা (৪২) নামে এক ব্যক্তিকে পিটিয়ে ও পুকুরের পানিতে চুবিয়ে হত্যা করা হয়। ঘটনার পর থেকেই মূল আসামিসহ অন্যরা পলাতক ছিল।

র‌্যাব-৮ বিষয়টি সম্পর্কে অবগত হওয়ার পর তারা ছায়াতদন্ত শুরু করে। তদন্তের এক পর্যায়ে র‌্যাব-৮ এর একটি বিশেষ আভিযানিক দল জানতে পারে যে, মামলার প্রধান আসামি রিয়াজউদ্দিন ফকির তার স্ত্রী ও ছেলেসহ বরিশালের রূপাতলী এলাকায় অবস্থান করছে। পরে অভিযান চালিয়ে মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে রূপাতলী এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃতরা প্রাথমিকভাবে হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করে। তাদের বাকেরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

এদিকে মামলা ও স্বজনদের সূত্রে জানা গেছে, কিছুদিন ধরে কালাম মৃধা অস্বাভাবিক আচরণ করছিলেন। জিনে ধরেছে ধারণা করে তা তাড়াতে তাকে গত ৩১ জানুয়ারি সকালে রিয়াজ ফকিরের বাড়িতে নিয়ে যান তার পারভীন বেগম (৩০)। রিয়াজ ফকির তার চাচাতো ভাই অসিম ফকিরসহ চার/পাঁচজন মিলে ওইদিন সকালে ও বিকেলে কালাম মৃধাকে লাঠি দিয়ে পিটিয়ে ও বাড়ির পুকুরের ঠাণ্ডা পানিতে ১০১ বার চুবান। এতে তিনি অসুস্থ হয়ে পড়লে তাকে মাজার সংলগ্ন একটি রুমে রাখা হয়। সন্ধ্যায় তিনি মারা গেলে হত্যাকারীরা তার মরদেহ বাড়ির পাশে বাগানে ফেলে রাখেন।

Top