সুধী সমাবেশেরে মধ্য দিয়ে জামালগঞ্জে দৈনিক যুগান্তরের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত - Alokitobarta
আজ : শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ... গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কায়কোবাদের বিরুদ্ধে দুর্নীতির লিখিত অভিযোগ; দুদক, মন্ত্রণালয় ও ... সাংবাদিক আগে, নাকি সংগঠন? ১০০ জন প্রকৃত সাংবাদিকই হতে পারে শক্তিশালী প্রেসক্লাব, শত শত সদস্যের ভিড়ে ... মাঠে কাজ নেই, কাগজে শতভাগ বিল! বরিশাল শিক্ষা প্রকৌশলে দুর্নীতির অভিযোগের পাহাড় ‎মহাসড়কের ৩ একর জমি গিলে খাচ্ছেন ওসমান গনি সাংবাদিকদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিতে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদ’-এর গভীর উদ্বেগ; সংসদে আলোচনার মাধ্য... তারেক রহমানের জন্মদিনে বরিশালে ড্যাবের কুরআন খতম ও দোয়া মাহফিল মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের কল্যাণে সহযোগিতা অব্যাহত থাকবে

সুধী সমাবেশেরে মধ্য দিয়ে জামালগঞ্জে দৈনিক যুগান্তরের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত


সুনামগঞ্জ সংবাদদাতাঃ দৈনিক যুগান্তরের ২১ বছরে পদার্পণ ও প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হল সুধী সমাবেশ এবং কেক কাটার মধ্য দিয়ে।রবিবার বিকেলে সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলা সম্মেলন কক্ষে যুগান্তর স্বজন সমাবেশ’র আয়োজনে প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়।স্বজন উপদেষ্টা যুগান্তরের জামালগঞ্জ প্রতিনিধি প্যানেল চেয়ারম্যান হাবিবুর রহমানের সভাপতিত্বে সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রিয়াংকা পাল। স্বজন সদস্য সচিব মো. বায়েজিদ বিন ওয়াহিদের সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন,উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান গোলাম জিলানী আফিন্দি রাজু, বীনা রানী তালুকদার, থানার ওসি মো. সাইফুল আলম,উপজেলা কৃষি অফিসার আজিজল হক,মাধ্যমিক শিক্ষা অফিসার মাহবুবুল কবীর,সহকারি শিক্ষা অফিসার (এটিও) গোলাম রাব্বী জাহান, জেলা পরিষদ সদস্য আব্দুল মুকিত চৌধুরী,উপজেলা আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব মোহাম্মদ আলী,স্বজন সমাবেশ’র প্রধান উপদেষ্টা উপজেলা আওয়ামী লীগ সাধারন সম্পাদক এম নবী হোসেন, ইউপি চেয়ারম্যান রজব আলী, প্রধান শিক্ষক মো. লুৎফুর রহমান, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক ইকবাল আল আজাদ,সিনিয়র সাংবাদিক অঞ্জন পুরকায়স্থ,তৌহিদ চৌধুরী প্রদীপ,স্বজন উপদেষ্টা সাংবাদিক ওয়ালী উল্লাহ সরকার প্রমুখ।

সমাবেশে প্রধান আলোচক হিসাবে বক্তব্য রাখেন দৈনিক যুগান্তরের ষ্টাফ রিপোর্টার,সুনামগঞ্জ প্রেসক্লাব প্রচার ও প্রকাশনা সম্পাদক সাংবাদিক হাবিব সরোয়ার আজাদ।সমাবেশে বিশেষ অতিথি হিসাবে ঐক্য ন্যাপ প্রেসিডিয়াম সদস্য বীর মুক্তিযোদ্ধা মোহা. আবদুল মোনায়েম নেহেরু,সাংবাদিক শাহীন আলম,বাদল কৃষ্ণ দাস,আব্দুল্লাহ আল মামুন,স্বজন মো.তানভীর,আবু সুফিয়ান, মো. দুলাল মিয়া,তাহিরপুর স্বজন মুজিবুর রহমান,মুক্তিযোদ্ধা সন্তান আলীম উদ্দিন,আজিজুল ইসলাম,উপজেলা পাবলিক লাইব্রেরীর সাধারন সম্পাদক গোলাম সারোয়ার, ইউপি সদস্য আনোয়ার হোসেন, ফারুক মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন। সমাবেশে পবিত্র কোরআন তেলাওয়াত করেন সাংবাদিক মো. আবদুল আহাদ , গীতা পাঠ করেন শ্রী মানবেন্দ্র সরকার।সমাবেশ শেষান্তে অতিথিগণকে সাথে নিয়ে প্রধান অতিথি ইউএনও প্রিয়াংকা পাল দৈনিক যুগান্তরের প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটেন ও উপজেলা সদরে আনন্দ শোভাযাত্রা বের করেন। সমাবেশ ও আনন্দ শোভাযাত্রায় উপজেলার সরকারি বেসরকারি দফতরের কর্মকর্তা, বীরমুক্তিযোদ্ধা, শিক্ষক ,জনপ্রতিনিধি,সাংবাদিক, যুগান্তর স্বজন সহ সকল শ্রেণিপেশার লোকজন উপস্থিত ছিলেন।

Top