এসএসসি ও সমমান পরীক্ষা এক লাখ ১৩ হাজার পরীক্ষার্থী। - Alokitobarta
আজ : শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ... গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কায়কোবাদের বিরুদ্ধে দুর্নীতির লিখিত অভিযোগ; দুদক, মন্ত্রণালয় ও ... সাংবাদিক আগে, নাকি সংগঠন? ১০০ জন প্রকৃত সাংবাদিকই হতে পারে শক্তিশালী প্রেসক্লাব, শত শত সদস্যের ভিড়ে ... মাঠে কাজ নেই, কাগজে শতভাগ বিল! বরিশাল শিক্ষা প্রকৌশলে দুর্নীতির অভিযোগের পাহাড় ‎মহাসড়কের ৩ একর জমি গিলে খাচ্ছেন ওসমান গনি সাংবাদিকদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিতে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদ’-এর গভীর উদ্বেগ; সংসদে আলোচনার মাধ্য... তারেক রহমানের জন্মদিনে বরিশালে ড্যাবের কুরআন খতম ও দোয়া মাহফিল মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের কল্যাণে সহযোগিতা অব্যাহত থাকবে

এসএসসি ও সমমান পরীক্ষা এক লাখ ১৩ হাজার পরীক্ষার্থী।


আলোকিত বার্তা:সারাদেশে শুরু হয়েছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষা। এ পরীক্ষায় বরিশাল শিক্ষা বোর্ডে অংশ নিচ্ছে এক লাখ ১৩ হাজার পরীক্ষার্থী।
সোমবার (৩ ফেব্রুয়ারি) সকাল ১০টায় এ পরীক্ষা শুরু হয়। পরীক্ষা শুরুতেই জেলা প্রশাসক (ডিসি) এস এম অজিয়র রহমান ও শিক্ষা বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তারা বরিশালের বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেছেন।সূত্রে জানা যায়, এবার এসএসসি পরীক্ষায় বরিশাল শিক্ষা বোর্ডে বেড়েছে পরীক্ষার্থীর ও কেন্দ্রের সংখ্যা। বোর্ডের আওতাধীন বিভাগের ছয় জেলার এ বছর মোট এক হাজার ৪২৮টি বিদ্যালয় থেকে এক লাখ ১৩ হাজার ৮৩ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করছে এসএসসি পরীক্ষায়। যা গত বছর থেকে পাঁচ হাজার ৫০৮ জন বেশি। গতবছর এক হাজার ৪২৮টি স্কুল থেকে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছিলো এক লাখ সাত হাজার ৫৭৫ জন। আর বরিশাল শিক্ষা বোর্ডে মোট পরীক্ষার্থীর মধ্যে অনিয়মিত পরীক্ষার্থী রয়েছে ২৩ হাজার ৪০৯ জন। যা মোট পরীক্ষার্থীর ২১ শতাংশ।

এদিকে তথ্যানুযায়ী গতবছর থেকে এবছর দুই হাজার ৭৯৭ জন অনিয়মিত পরীক্ষার্থী বেশি। গত বছর অনিয়মিত পরীক্ষার্থী ছিল ২০ হাজার ৬১২ জন।এছাড়া এ বোর্ডে জিপিএ মানোন্নয়নের জন্য পরীক্ষা দেবেন ১২২ জন। গত বছর জিপিএ উন্নয়নের জন্য পরীক্ষা দিয়েছিল ১৪৪ জন। এবার বরিশাল বোর্ডের অধীনে ১৭৮টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। যা গত বছর ছিল ১৭৬টি। বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অরুণ কুমার গাইন বাংলানিউজকে জানান, এবারও বরিশাল জেলায় পরীক্ষার্থীর সংখ্যা বেশি। এ জেলার মোট এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবে ৩৭ হাজার ৮১৭ জন। এর মধ্যে ছাত্র ১৮ হাজার ১১৩ জন এবং ছাত্রী ১৯ হাজার ৭০৪ জন। এছাড়া ২০২০ সালের এসএসসি পরীক্ষায় সব থেকে কম পরীক্ষার্থী অংশগ্রহণ করছে ঝালকাঠি জেলায়। এ জেলায় এসএসসি পরীক্ষা দেবে ১০ হাজার ৫৮১ জন শিক্ষার্থী। এর মধ্যে ছাত্র চার হাজার ৮৮৫ জন এবং ছাত্রী পাঁচ হাজার ৬৯৬ জন।

তিনি বলেন, এবারের এসএসসি পরীক্ষায় বরগুনা ও বরিশালে দু’টি কেন্দ্র বাড়ানো হয়েছে। এর মধ্যে একটি বরগুনার আয়লা মাধ্যমিক বিদ্যালয় এবং অপরটি বরিশালের মুলাদী উপজেলার বাটামারা ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়।পরীক্ষার প্রস্তুতির অংশ হিসেবে এরই মধ্যে খোলা হয়েছে একটি বিশেষ কন্ট্রোল রুম। পাশাপাশি পরীক্ষা সুষ্ঠু ও নকলমুক্ত করতে ভিজিলেন্স টিমসহ বিভিন্ন কার্যক্রম গ্রহণ করা হয়েছে বলেও জানান পরীক্ষা নিয়ন্ত্রক অরুন।উল্লেখ্য কন্ট্রোল রুমে মোবাইল নম্বরগুলো হলো-০১৭১২১৭৪৬৬৯, ০১৭১২১৩৫৩৫৯, ০১৭১১৪৭২৮৯৫, টেলিফোন নম্বর হলো-০৪৩১৬৪০৮৫, ০৪৩১৬৫১৮২, ফ্যাক্স নম্বর- ০৪৩১৬৫১৮২, ই-মেইল-arunkgain@gmail.com।

Top