৪০ মন জাটকা জব্দ বরিশালে লঞ্চে অভিযান চালিয়ে - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ২৪শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

৪০ মন জাটকা জব্দ বরিশালে লঞ্চে অভিযান চালিয়ে


আলোকিত বার্তা:বরিশালের হিজলার আলিপুরঘাট থেকে ঢাকাগামী কোকো-২ লঞ্চে অভিযান চালিয়ে ৪০ মন জাটকা জব্দ করেছে নৌ-পুলিশ।শনিবার (০১ ফেব্রুয়ারি) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয় বলে জানিয়েছেন হিজলা নৌ-পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক শেখ বেল্লাল হোসেন।তিনি জানান, কোকো-২ নামের লঞ্চটি মেহেন্দিগঞ্জের পাতারহাট বন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিল।

পথিমধ্যে আলিপুরঘাট এলাকায় লঞ্চে তল্লাশি চালিয়ে ৪০ মন জাটকা জব্দ করা হলেও, এগুলো পাচারের সঙ্গে জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি।

Top