বরিশাল সদর উপজেলায় ভিক্ষুক মুক্তকরণ বিষয়ক সভা ও পুনর্বাসনের চেক বিতরণ করা হয়েছে। - Alokitobarta
আজ : শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ... গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কায়কোবাদের বিরুদ্ধে দুর্নীতির লিখিত অভিযোগ; দুদক, মন্ত্রণালয় ও ... সাংবাদিক আগে, নাকি সংগঠন? ১০০ জন প্রকৃত সাংবাদিকই হতে পারে শক্তিশালী প্রেসক্লাব, শত শত সদস্যের ভিড়ে ... মাঠে কাজ নেই, কাগজে শতভাগ বিল! বরিশাল শিক্ষা প্রকৌশলে দুর্নীতির অভিযোগের পাহাড় ‎মহাসড়কের ৩ একর জমি গিলে খাচ্ছেন ওসমান গনি সাংবাদিকদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিতে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদ’-এর গভীর উদ্বেগ; সংসদে আলোচনার মাধ্য... তারেক রহমানের জন্মদিনে বরিশালে ড্যাবের কুরআন খতম ও দোয়া মাহফিল মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের কল্যাণে সহযোগিতা অব্যাহত থাকবে

বরিশাল সদর উপজেলায় ভিক্ষুক মুক্তকরণ বিষয়ক সভা ও পুনর্বাসনের চেক বিতরণ করা হয়েছে।


পাখি আক্তার:বরিশাল সদর উপজেলায় ভিক্ষুক মুক্তকরণ বিষয়ক সভা ও পুনর্বাসনের চেক বিতরণ করা হয়েছে।রোববার (২ ফেব্রুয়ারি) সকাল ১১টায় সদর উপজেলা পরিষদের হলরুমে জেলা প্রশাসন ও সমাজসেবা অধিদফতরের উদ্যোগে এ সভা ও চেক বিতরণ অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি থেকে চেক বিতরণ করেন জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মোশারফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক আল-মামুন তালুকদার, উপজেলা ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান মধু ও মুক্তিযোদ্ধা কাওছার হোসেন।সভায় সদর উপজেলা ভিক্ষুক মুক্ত করতে নানামুখী পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত হয়। একই সঙ্গে ১২ জন ভিক্ষুককে পুনর্বাসনের জন্য ৫০ হাজার টাকা করে মোট ছয় লাখ টাকার চেক বিতরণ করা হয়।এই টাকা দিয়ে তারা গাভী পালন, ক্ষুদ্র ব্যবসা পরিচালনা ও ভ্যান কিনে পরিচালনা করবেন বলে জানিয়েছেন সমাজসেবা বিভাগের কর্মকর্তারা।

Top