দু’টি যাত্রীবাহী বাস ও তেলবাহী ট্যাংক লরির সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। - Alokitobarta
আজ : শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ... গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কায়কোবাদের বিরুদ্ধে দুর্নীতির লিখিত অভিযোগ; দুদক, মন্ত্রণালয় ও ... সাংবাদিক আগে, নাকি সংগঠন? ১০০ জন প্রকৃত সাংবাদিকই হতে পারে শক্তিশালী প্রেসক্লাব, শত শত সদস্যের ভিড়ে ... মাঠে কাজ নেই, কাগজে শতভাগ বিল! বরিশাল শিক্ষা প্রকৌশলে দুর্নীতির অভিযোগের পাহাড় ‎মহাসড়কের ৩ একর জমি গিলে খাচ্ছেন ওসমান গনি সাংবাদিকদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিতে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদ’-এর গভীর উদ্বেগ; সংসদে আলোচনার মাধ্য... তারেক রহমানের জন্মদিনে বরিশালে ড্যাবের কুরআন খতম ও দোয়া মাহফিল মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের কল্যাণে সহযোগিতা অব্যাহত থাকবে

দু’টি যাত্রীবাহী বাস ও তেলবাহী ট্যাংক লরির সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন।


পাখি আক্তার:বরিশালের উজিরপুর উপজেলায় দু’টি যাত্রীবাহী বাস ও তেলবাহী ট্যাংক লরির সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন।ববার (০২ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার ইচলাদি টোলপ্লাজা সংলগ্ন বরিশাল-ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।আহতদের উদ্ধার করে স্থানীয় ও বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ(শেবাচিম)হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার সুবিদখালী থেকে সুরেস্বর দরবারগামী একটি যাত্রীবাহী বাস ইচলাদি টোলপ্লাজা অতিক্রম করছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা জ্বালানি তেলবাহী ট্যাংক লরির সঙ্গে সংঘর্ষ হয়। এতে ট্যাংক লরিটি ছিটকে পেছনে থাকা ফরিদপুর থেকে বরিশালগামী অপর একটি যাত্রীবাহী বাসকে ধাক্কা দেয়। এ সময় লরির চালক, বাসের হেলপার ও যাত্রীসহ অন্তত ১৫ জন আহত হন।

ঘটনার পরপরই উজিরপুর মডেল থানার পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে স্থানীয় ও শেবাচিম হাসপাতালে পাঠায়।এ ঘটনায় মহাসড়কে প্রায় আধা ঘণ্টা যানচলাচল বন্ধ থাকে।উজিরপুর মডেল থানার উপ-পরিদর্শক(এসআই)এ কে মানিক জানান,আহতদের উদ্ধার করে হাসপাতাল ও যানগুলো সরিয়ে মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক করা হয়েছে।

Top