৬৯’র গণঅভ্যুত্থানে নিহত বরিশাল একে স্কুলের নবম শ্রেনীর ছাত্র শহীদ - Alokitobarta
আজ : শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ... গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কায়কোবাদের বিরুদ্ধে দুর্নীতির লিখিত অভিযোগ; দুদক, মন্ত্রণালয় ও ... সাংবাদিক আগে, নাকি সংগঠন? ১০০ জন প্রকৃত সাংবাদিকই হতে পারে শক্তিশালী প্রেসক্লাব, শত শত সদস্যের ভিড়ে ... মাঠে কাজ নেই, কাগজে শতভাগ বিল! বরিশাল শিক্ষা প্রকৌশলে দুর্নীতির অভিযোগের পাহাড় ‎মহাসড়কের ৩ একর জমি গিলে খাচ্ছেন ওসমান গনি সাংবাদিকদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিতে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদ’-এর গভীর উদ্বেগ; সংসদে আলোচনার মাধ্য... তারেক রহমানের জন্মদিনে বরিশালে ড্যাবের কুরআন খতম ও দোয়া মাহফিল মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের কল্যাণে সহযোগিতা অব্যাহত থাকবে

৬৯’র গণঅভ্যুত্থানে নিহত বরিশাল একে স্কুলের নবম শ্রেনীর ছাত্র শহীদ


মো.রফিকুল ইসলাম:৬৯’র গণঅভ্যুত্থানে নিহত বরিশাল একে স্কুলের নবম শ্রেনীর ছাত্র শহীদ আলাউদিনের নামে বরিশাল-পটুয়াখালী-কুয়াকাটা সড়কের লেবুখালী সেতুর নামকরণ ও তার শিক্ষাপ্রতিষ্ঠান বরিশাল একে স্কুলকে সরকারি করার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।রোববার (০২ ফেব্রুয়ারি) সকালে বরিশাল নগরের অশ্বিনী কুমার হলের সামনে সদর রোডে এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করে শহীদ আলাউদ্দিন স্মৃতি সংসদ।মানববন্ধনে বক্তব্য রাখেন স্মৃতি সংসদের সভাপতি ও বরিশাল জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান খান আলতাফ হোসেন ভুলু, জাতীয় পার্টির কেন্দ্রীয় সহ-সভাপতি অধ্যপক মহসিন উল ইসলাম হাবুল, একে স্কুলের প্রধান শিক্ষক জসিম উদ্দিন, বাসদ বরিশাল জেলা কমিটির সদস্য সচিব ডা. মনিষা চক্রবর্তী।

এ সময় বক্তরা বলেন, স্বৈরাচার আইয়ুব-মোনায়েম বিরোধী আন্দোলনে বরিশালের রাজপথে ১৯৬৯ সালের ২৮ জানুয়ারি তৎকালীন ইস্ট পাকিস্তান রাইফেলসের (ইপিআর) গুলিতে শহীদ হন আলাউদ্দিন। তার নামে লেবুখালী সেতুর নামকরণ করা হলে শহীদ আলাউদ্দিনের প্রতি কিছুটা হলে জাতির শ্রদ্ধার প্রকাশ পাবে।পরে এ দাবিতে একটি স্মারকলিপি জেলা প্রশাসকের কাছে দেন স্মৃতি সংসদের নেতারা।

Top